Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

যমজ সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী নয়নতারা, ছবি-সহ ‘সুখবর’ দিলেন বাবা বিঘ্নেশ

গত ৯ জুন বিয়ে করেন নয়নতারা এবং বিঘ্নেশ। দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী তার আগে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন দক্ষিণী ছবির পরিচালক বিঘ্নেশের সঙ্গে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ২০:৫২
নয়নতারা এবং বিঘ্নেশ।

নয়নতারা এবং বিঘ্নেশ। ফাইল চিত্র।

হাতের ফাঁকে ছোট্ট গোলাপি দু’জোড়া পা। এক জোড়ায় ঠোঁট ছুইয়ে আদর করছেন তারকা অভিনেত্রী। অন্য গোলাপি পা-জোড়ায় আদর করছেন তাঁদের বাবা। ইনস্টাগ্রামে ছবি খানা পড়তে না পড়তেই ‘হিট’। লাখ খানেক লাইক আর ততোধিক শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গেল। দক্ষিণী ছবির তারকা অভিনেত্রী নয়নতারা মা হতে চলেছেন সেই খবর ছিলই। রবিবার সন্তান-সহ মায়ের ছবি এল সামাজিক মাধ্যমে। সদ্য বাবা হওয়া দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবন সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘তোমাদের তিন জনকেই খুব ভালবাসি।’

দীর্ঘ প্রেমের পর গত জুনেই বিয়ে হয়েছে নয়নতারা এবং বিঘ্নেশের। রবিবার অভিনেত্রীর এবং দুই সন্তানের ছবি দিয়ে বিঘ্নেশ লিখেছেন, ‘‘নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে।’’

ওই পোস্টেই দুই পুত্রসন্তানের নামও জানিয়েছেন বিঘ্নেশ। লিখেছেন, ‘‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’’

ইনস্টাগ্রামে দু’টি আলাদা আলাদা পোস্টে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন সদ্য বাবা হওয়া পরিচালক। অভিনেত্রী নয়নতারা নিজে সে ভাবে সামাজিক মাধ্যমে থাকেন না। তাই আলাদা করে তাঁর তরফ থেকে কোনও খবর আসেনি। তবে অভিনেত্রী এবং তাঁর দুই সন্তানের ছবির প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে। দক্ষিণের তারকারা তো বটেই বলিউডও ঢেলে শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা এবং বিঘ্নেশকে।

Nayanthara Baby Boy twins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy