Advertisement
E-Paper

‘আমি হ্যাপিলি সিঙ্গল, বিয়ে বিষয়টা নিয়ে ভয়ই পাই’, হঠাৎ কেন এমন বললেন শ্রীমা ভট্টাচার্য?

২৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে নিজেকে কী উপহার দিলেন তিনি? আগামী দিনেই বা কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
Actress Shreema Bhattcharya shares her birthday plan and future planning

জন্মদিনে কী পরিকল্পনা শ্রীমার? ছবি: সংগৃহীত।

কাজ ছাড়া এই মুহূর্তে আর কিছু নিয়ে ভাবতে রাজি নন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ধীরে ধীরে ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় মন দিচ্ছেন অভিনেত্রী শ্রীমা। ২৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে নিজেকে কী উপহার দিলেন তিনি? আগামী দিনেই বা কী পরিকল্পনা রয়েছে তাঁর?

এ প্রসঙ্গে শ্রীমা বললেন, “নিজের শরীরচর্চায় একটু বেশি মন দিতে চাই। রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। তাই এই বছর নিজের শরীরের দিকে বেশি নজর দিতে চাই। এ ছাড়া, ছবি মুক্তি পাচ্ছে আমার। ফলে সেই নিয়েও উত্তেজনা তুঙ্গে।” অভিনেত্রী চান নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে। বিশেষত, তিনি খুবই আবেগপ্রবণ। তাই আবেগে নিয়ন্ত্রণ আনতে চান শ্রীমা।

এই বছরের জন্মদিনে ছবির বিশেষ প্রদর্শনী। ফলে সেখানেই কেটে যাবে। সকালে পুজো দিতে যাবেন। অভিনেত্রী যোগ করলেন, “আমার জন্মদিনে পায়েস আর লুচি হবেই হবে। মা আগের দিন পায়েস করে রাখেন। সকালে ঠান্ডা পায়েসের সঙ্গে লুচি খেলেই আমার মন তৃপ্ত হয়। এ বারেও সেটা হবে আশা করছি।” আর এই বিয়ের মরসুমে নতুন কোনও পরিকল্পনা নেই কি অভিনেত্রীর?

শ্রীমার সটান জবাব, “আমি হ্যাপিলি সিঙ্গল। আমি আসলে বিয়ে বিষয়টা নিয়ে একটু ভয়ই পাই। চারিদিকে এত নেতিবাচক খবর শোনা যায়। এখনই এই বিষয় নিয়ে কোনও কিছু ভাবতে চাই না। নিজের মতো ঘুরতে যাই। গঙ্গার ঘাটে একটু বেরিয়ে এলাম। কোথাও কোনও বাধা নেই। সেই সঙ্গে কাজও করছি। এই স্বাধীনতা খুব উপভোগ করছি।” এই মুহূর্তে নায়িকার ঝুলিতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। তা হলে ছোটপর্দায় কি আর দেখা যাবে না? তা এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আগামী কাজ এবং সময়ের উপরেই সবটা নির্ভর করছে।

Shreema Bhattcharya Bengali TV Actress birthday girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy