Advertisement
E-Paper

অভিনয় জীবনের এত বছর পরে এমন চরিত্র পাব, আশা করিনি! আপাতত আমার সবটাই অন্নপূর্ণা: সোমা

নতুন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে দেখা যাবে একাকী মায়ের কাহিনি। তাকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। বহু বছরের অভিনয়জীবন সোমার। এমন চরিত্র পেয়ে কী বললেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:৪৯
নিজের অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্য়ায়।

নিজের অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত।

ছোটপর্দার কাহিনি মানেই নয় প্রেম, না হলে পারিবারিক গল্প। সাধারণত তেমনই দেখা যায়। মূলত নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই চিত্রনাট্যকারেরা ধারাবাহিকের গল্প বোনেন। তবে ইদানীং সেই চেনা গল্পের অনেকটাই পরিবর্তন এসেছে। ধারাবাহিকে এখন নায়ক-নায়িকার থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে গল্প। তার নিরিখেই বাছা হচ্ছে শিল্পীদের। তাই তো এক দিকে যেমন সৌরভ চক্রবর্তী, স্বস্তিকা দত্তদের দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে, তেমনই দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, সোমা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা যাচ্ছে প্রধান চরিত্রে।

এই নতুন ধারা বজায় রেখেই আসছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। সেখানে দেখা যাবে একাকী মায়ের কাহিনি। তাকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। বহু বছরের অভিনয়জীবন সোমার। মূলত পার্শ্বচরিত্রেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। এ ছাড়াও খলনায়িকা হিসাবে বেশ প্রতিপত্তি বিস্তার করেছিলেন অভিনেত্রী। সোমা বললেন, “আমি নিজেই ভাবিনি, এত বছর অভিনয়ের পরে আমাকে এমন চরিত্রেও ভাবা হবে। হ্যাঁ, এটা ঠিক। আমাদের তো মূলত পার্শ্বচরিত্রের জন্যই ভাবা হয়। তবে এখন যে ভাবে গল্প লেখা হচ্ছে, সেখানে নায়ক-নায়িকা নয়, বরং সবটাই গল্পকেন্দ্রিক। এখানে অনেক শিল্পীকে একসঙ্গে নিয়ে কাজের কথা ভাবা হয়। এই গল্পে অন্নপূর্ণা যেমন মুখ্য, তেমনই অন্যান্য চরিত্রও একই ভাবে গুরুত্বপূর্ণ।”

সোমার অভিনীত ‘হীরাম্মা’ চরিত্রটি নিয়ে এখনও আলোচনা হয়। কিছু দিন আগে ‘ফুলকি’ ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন শুধুই ‘অন্নপূর্ণা’ চরিত্রের মধ্যে ডুবে রয়েছেন। আর কিছু নিয়েই তাই ভাবতে চান না। তবে যে কোনও নতুন গল্প এলেই তার উপরে চাপ থাকে টিআরপির। তবে সোমা এখনই টিআরপি প্রতিযোগিতাকে গুরুত্ব দিতেও নারাজ।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy