Advertisement
E-Paper

‘আশা করেছিলাম অনেক কাজ করব, যতটা ভেবেছিলাম ততটা হয়নি’! আক্ষেপ হয়? কী বললেন সোনালি

শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও সমানতালে কাজ করেছেন অভিনত্রী সোনালি চোধুরী। এত বছরের অভিনয়জীবনে কোনও আক্ষেপ আছে কি তাঁর?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৫
সোনালির কি কোনও আক্ষেপ হয়?

সোনালির কি কোনও আক্ষেপ হয়? ছবি: সংগৃহীত।

অভিনত্রী সোনালি চোধুরীকে এই মুহূর্তে দর্শক দেখছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে। প্রায় কুড়ি বছরের বেশি অভিনয়জীবন তাঁর। এখন তিনি বছর গোনা ছেড়ে দিয়েছেন। শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও সমানতালে কাজ করেছেন তিনি। কিন্তু এখনও ছোটপর্দার অভিনেত্রী হিসাবেই পরিচিত সর্বত্র। এত বছরের অভিনয়জীবনকে কী ভাবে দেখেন তিনি?

ছোটপর্দা-বড়পর্দার বিভাজনে তিনি বিশ্বাস করেন না। সোনালি বললেন, “আমি আমার ছোটপর্দা নিয়ে খুবই সন্তুষ্ট। এক জন অভিনেতা সব সময়ে চান বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। আমার কোনও আক্ষেপ নেই। ছোটপর্দা আমাকে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক বড়পর্দাতেও হয়তো এমন অনেক কাজ করতে পারতাম। যেগুলো আমার সঙ্গে হয়নি, অনেক কিছু হতে পারত।”

এত বছর পরে যদিও এই ভাবে নিজের অভিনয়জীবনকে কাটাছেঁড়া করতে চান না সোনালি। তিনি যোগ করলেন, “প্রথম যখন এসেছিলাম, ভেবেছিলাম অনেক অনেক কাজ করব। যতটা কাজ করব ভেবেছিলাম, ততটা হয়নি। তবে ফিরে তাকালে এত বছর পরে মনে হয়, শুরুতে তো এটাই ভাবতে পারিনি যে অভিনয়জগতে এতদিন টিকে যাব। কারণ, আমার পরিবারের কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই টানা কাজ করতে পারছি, এটাই তো আনন্দের কথা। তাই কোনও কিছু নিয়ে দুঃখ, অভিমান, আক্ষেপ নেই আমার।” সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘খাঁচা’। আক্ষেপ না থাকলেও, বড়পর্দায় যদি কিছু ভাল কাজ করতে পারেন তা হলে তাঁর মনে হবে অভিনেত্রী হিসাবে তাঁর যাত্রা পরিপূর্ণ হল।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy