Advertisement
E-Paper

ফের আতঙ্কিত বলিউড, সলমনের পর এ বার গভীর রাতে গুলিবর্ষণ রোহিত শেট্টীর বাড়িতে! নেপথ্যে কে?

খবর, পরিচালক রোহিতের বাড়ির বাইরে গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। তদন্ত চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২
নিরাপদে রোহিত শেট্টী।

নিরাপদে রোহিত শেট্টী। ছবি: ফেসবুক।

আতঙ্ক যেন পিছু ছাড়ে না বলিউডের! খবর, শনিবার গভীর রাতে একের পর এক গুলি চলল পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরপর চার বার গুলি চলে। হতাহতের কোনও খবর মেলেনি। তদন্ত শুরু হয়েছে।

সপ্তাহান্তের গভীর রাত। নিশ্চিন্তে ঘুমিয়ে জুহু অঞ্চল। আচমকা গুলির শব্দে খানখান নিস্তব্ধতা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পরিচালকের বাড়ির বাইরে একের পর এক গুলির শব্দ। আতঙ্কিত এলাকাবাসী। এক ছবিশিকারির তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে, কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত মুম্বই পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য সমস্ত দিক নিশ্চিত করতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি খতিয়ে দেখছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। গুলিবর্ষণের ঘটনা এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে রয়েছে। মুম্বই পুলিশ কমিশনার পরে সংবাদমাধ্যমকে বলেন, “রোহিত শেট্টীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের শনাক্ত করার জন্য সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছি।”

মুম্বইয়ে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এক ভোরে সলমন খানের বান্দ্রার বাড়িতেও একই ঘটনা ঘটেছিল। দুই হামলাকারী চারটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে সমাজমাধ্যমে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্ণোইয়ের নেতৃত্বাধীন দল এই গুলিবর্ষণের দায় স্বীকার করে।

Firing Rohit Shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy