Advertisement
E-Paper

শ্বেতাকে পাল্টা জবাব দিতে কোন ‘ভয়ঙ্কর সত্যি’ সামনে আনলেন অনুভব?

সোমবার রাতে একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেন শ্বেতা

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২১ ২৩:৩০
শ্বেতা-অনুভব

শ্বেতা-অনুভব

অভিযোগের পাল্টা অভিযোগ। ভিডিয়োর পাল্টা ভিডিয়ো! এ ভাবে ক্রমশ বাড়ছে শ্বেতা তিওয়ারি-অনুভব কোহলি বিতর্ক। কে সন্তানকে বেশি ভালবাসেন? কার কাছে ভাল থাকে ছেলে রেয়াংশ? এই নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে নেটমাধ্যমে। এর মধ্যে সোমবার রাতে একটি ভিডিয়ো ক্লিপিং শেয়ার করেন শ্বেতা। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, এক পুরুষ এক মহিলার কোল থেকে একটি ছোট ছেলেকে গায়ের জোরে কেড়ে নিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর অভিযোগ, এটি তাঁর আবাসনের সিসিটিভি ফুটেজ। জানান, ‘এই ঘটনার পরে আমার ছেলের মানসিক স্থিতি নষ্ট হয়ে গিয়েছিল। এক মাস ঘুমতে পারেনি সে’। মঙ্গলবার শ্বেতার অভিযোগ নস্যাৎ করে পাল্টা ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর প্রাক্তন স্বামী। ভিডিয়োতে দেখা গিয়েছে, রেয়াংশ অনুভবের সঙ্গে দিব্যি খেলা করছে!

এই ভিডিয়ো দেখিয়েই নিজের দোষ খণ্ডনের চেষ্টা করেছেন অনুভব। দাবি, গত বছর শ্বেতা করোনা পরীক্ষা করানোর সময় তাঁর কাছে ছেলেকে রেখে গিয়েছিলেন। সেই সময় রেয়াংশ বাবার কাছে আনন্দেই ছিল। শ্বেতা যখন তাকে নিতে আসেন, তখন সে কিছুতেই ফিরে যেতে চায়নি! ভিডিয়োতেও দেখা গিয়েছে, বাবার কোলের কাছে বসে ছোট্ট রেয়াংশ খেলনা নিয়ে মনের আনন্দে খেলা করছে। বাবাকে ছেড়ে যেতে হবে শুনেই সে নাকি কান্নাকাটি জুড়ে দিয়েছিল। অনুভব আরও বলেন, ‘‘এর পরেই শ্বেতা জোর করতে শুরু করে। এ দিকে ছেলেও একরোখা। কিছুতেই আমায় ছেড়ে যাবে না।’’

অনুভবের আরও অভিযোগ, অতিমারির মধ্যেই ৫ বছরের রেয়াংশকে মুম্বইয়ের এক হোটেলে রেখে এক রিয়েলিটি শো-তে যোগ দিয়েছেন শ্বেতা। আপাতত তিনি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। যদিও শ্বেতার দাবি, রেয়াংশকে একা ফেলে আসেননি। তাঁর মা-বাবা ছেলের দেখাশোনা করছেন।

কার কথা সত্যি? সে সব অবশ্য প্রকাশ্যে আসেনি এখনও।

Indian television actor Abhinav Kohli Sweta Tiwari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy