Advertisement
E-Paper

হাতে ‘আইভি ড্রিপ’ নিয়ে দেখেছিলেন ছবি! ‘সইয়ারা’র সেই দর্শক কোন রোগে ভুগছেন? মুখ খুললেন অহান পাণ্ডে

মুম্বইয়ের প্রেক্ষাগৃহে এক ব্যক্তিকে হাতে ‘আইভি ড্রিপ’ লাগানো অবস্থায় ছবি দেখতে দেখা গিয়েছিল। নিন্দকেরা দাবি করেছিলেন, ছবির প্রচারের জন্য নাকি এ সব করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৩৬
‘সইয়ারা’র সেই দর্শকের আসলে কী হয়েছিল?

‘সইয়ারা’র সেই দর্শকের আসলে কী হয়েছিল? ছবি: সংগৃহীত।

বক্সঅফিসে সফল হয়েছিল ‘সইয়ারা’। নবাগত নায়ক-নায়িকা হলেও পর্দায় তাঁদের রসায়ন সাড়া জাগিয়েছিল। এমনকি ছবি দেখে নাকি অনেক দর্শক কাঁদতে কাঁদতে অসুস্থও হয়ে পড়েছিলেন। মুম্বইয়ের প্রেক্ষাগৃহে এক ব্যক্তিকে হাতে ‘আইভি ড্রিপ’ লাগানো অবস্থায় ছবি দেখতে দেখা গিয়েছিল। নিন্দকেরা দাবি করেছিলেন, ছবির প্রচারের জন্য নাকি এ সব করা হয়েছে। অবশেষে হাতে ‘আইভি ড্রিপ’ লাগানো সেই ব্যক্তিকে নিয়ে মুখ খুললেন অহান পাণ্ডে।

সত্যিই কি ছবির প্রচারের জন্য হাতে ‘আইভি-ড্রিপ’ লাগিয়ে এসেছিলেন সেই ব্যক্তি? সইয়ারা’র জনসংযোগ দলের কৌশল ছিল এটি? নাকি ওই ব্যক্তি সত্যিইন অসুস্থ ছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অহান জানান, ওই ব্যক্তির ডায়ালিসিস চলছিল তখন। অভিনেতার কথায়, “ওই লোকটির সত্যিই ডায়ালিসিস চলছিল তখন। মোহিত স্যর বিষয়টা পরে জানতে পারেন। আমরাও খুব কৌতূহলী ছিলাম যে, আসলে কী হচ্ছে?”

অহান স্পষ্ট করে দেন, এই ভিডিয়ো মোটেই প্রচারের জন্য করা হয়নি। মানুষ ‘সইয়ারা’ ছবির সঙ্গে যোগ স্থাপন করতে পেরেছিলেন বলেই এই ছবি এত জনপ্রিয়তা পেয়েছিল বলে জানান অভিনেতা। প্রেম বা ভালবাসা কখনওই নিখুঁত নয়, এই বার্তা প্রকাশ পেয়েছিল বলেই ছবিটি এত সফল বলে মনে করেন অহান।

সাক্ষাৎকারে অহান আরও জানান, ‘সইয়ারা’ ছবির পরে তাঁর একটি বড় অস্ত্রোপচার হয়েছে। অহানের কথায়, “গত বছর ‘সইয়ারা’ মুক্তির পরে অস্ত্রোপচার হয়। পৃথিবীর অন্যতম যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার এটি। সারতেও অনেকটা সময় লাগে।” উল্লেখ্য, ‘সইয়ারা’ ছবিতে অনীত পদ্দার সঙ্গে জুটি বাঁধেন অহান। তাঁদের জুটিতে মুগ্ধ অনুরাগীরা। শোনা যায়, বাস্তবেও তাঁরা দু’জন সম্পর্কে আছেন। এর পরে আলি আব্বাস জ়াফরের ছবিতে অভিনয় করবেন অহান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy