Advertisement
E-Paper

করোনাকালে গৌতম গম্ভীরের সংস্থাকে ১ কোটি টাকা দান করলেন অক্ষয়

গৌতমের মতে , এই অন্ধকার সময়ের প্রত্যেকটা সাহায্যই আশার আলো হয়ে আসে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৮:১৮
অক্ষয় কুমার।

অক্ষয় কুমার।

দেশে করোনা পরস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষের কাছাকাছি মানুষ। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার। কোভিড আক্রান্তদের যতটা সম্ভব সাহায্য করার জন্য এগিয়ে এলেন অভিনেতা। প্রাক্তন ক্রিকেটার, রাজনীতিবিদ গৌতম গম্ভীরের দিল্লি কেন্দ্রিক সমাজসেবী সংস্থাকে ১ কোটি টাকা দিলেন। স্বয়ং গৌতম সে কথা টুইটারের মাধ্যমে জানিয়েছেন অনুরাগীদের। প্রসঙ্গত, গত বছর পিএম কেয়ারস ফান্ডেও ২৫ কোটি টাকা দিয়েছিলেন অভিনেতা।

গৌতমের মতে , এই অন্ধকার সময়ের প্রত্যেকটা সাহায্যই আশার আলো হয়ে আসে। অক্ষয় কুমারকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিনেতার দেওয়া টাকা অসহায়দের খাবার, ওষুধ এবং অক্সিজেন জোগাতে কাজে লাগবে বলে জানিয়েছেন গৌতম।

দিন কয়েক আগে ‘রাম সেতু’ ছবির শ্যুটিং চলাকালীন অক্ষয় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথমে নিজের বাড়িতে নিভৃতবাসে থাকলেও, পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। গত ১২ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা। স্ত্রী টুইঙ্কল খান্না নেটমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সেই খবর।

Actor Bollywood Akshay Kumar coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy