Advertisement
E-Paper

কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন, কিন্তু প্রথম ছবির জন্য কত টাকা পেয়েছিলেন অক্ষয় কুমার?

যাঁর পারিশ্রমিক এই মুহূর্তে হিন্দি ছবির জগতে প্রায় সর্বোচ্চ। সেই অক্ষয় কুমার তাঁর প্রথম ছবির জন্য কত টাকা পেয়েছিলেন জানলে বিস্মিত হবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯
Akshay Kumar shares the amount of his first pay cheque as an actor

এই মুহূর্তে কোটি কোটি টাকা পারিশ্রমিক তাঁর, প্রথম ছবিতে কত টাকা পারিশ্রমিক পান অক্ষয়! ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে যে তারকার পারিশ্রমিক নিয়ে চর্চা তুঙ্গে, তিনি অক্ষয় কুমার। সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক কখনও ৫০ কোটি কখনও আবার ১০০ কোটি। যদিও গত বছর থেকে এখনও পর্যন্ত তাঁর একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি, বক্স অফিসে শুধুই ব্যর্থতা। সাম্প্রতিক সময়ে পারিশ্রমিক কমাতেও রাজিও হয়েছেন অক্ষয়। তবে এই জায়গায় পৌঁছতে সময় লেগেছে অনেকটা। জানেন কি, অভিনেতা তাঁর প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

প্রমোদ চক্রবর্তীর ‘দিদার’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ আসে তাঁর। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান এই ছবির জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি। যদিও ‘সৌগন্ধা’ ছবিটি প্রথম মুক্তি পায়। 'দিদার' মুক্তির পর তাঁর পারিশ্রমিক বেড়ে হয় ৭৫ হাজার টাকা। পাশপাশি অভিনেতা জানান, অভিনয় জগতে প্রথম দশটা বছর তাঁর বেশ কষ্টেই কেটেছে। সেই সময় ছবি পিছু আয় ছিল ১৮ থেকে ২০ লাখ টাকা।

গত বছর অক্ষয়ের মোট পাঁচটি ছবি মুক্তি পায়। ছবিগুলি বক্স অফিসে ফ্লপ করে। তাই অক্ষয়ের ছবি নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে। কিন্তু অক্ষয় তো থামতে জানেন না। নতুন বছরে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ফিরে এসেছেন ‘সেলফি’ ছবিতে। তবে এ বারও অক্ষয়ের কপালে ব্যর্থতাই জুটেছে।

Akshay Kumar Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy