Advertisement
E-Paper

বলিউডে এক দশক পেরিয়ে বিশেষ উপলব্ধি আলিয়ার, পরিবার প্রসঙ্গে খোলসা করলেন মনের কথা

পরিশ্রম করতে ভয় পান না আলিয়া ভট্ট। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। তবে পরিবার নিয়ে খোলাখুলি কথা বললেন সম্প্রতি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৫:০৫
Alia Bhatt

আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে পেশাগত জীবনে দম ফেলার সময় পাচ্ছেন না আলিয়া ভট্ট। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। আগামী মাসে মুক্তি পাবে অভিনেত্রীর প্রথম আন্তর্জাতিক ছবি ‘হার্ট অফ স্টোন’। কিন্তু শুধু কাজ নয়, পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকেও সময় দিতে চাইছেন আলিয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিবার এবং কাজের মধ্যে সমতা বজায় রাখার প্রসঙ্গে নিজের মনোভাবের কথা ব্যক্ত করেছেন পর্দার ‘গঙ্গুবাঈ’। আলিয়া এবং রণবীরের কন্যা রাহার সবে আট মাস বয়স। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে পরিবারকে আরও বেশি সময় দিতে চান। আলিয়া বলেন, ‘‘ইন্ডাস্ট্রিতে দশ বছর কাটানোর সঙ্গে সঙ্গেই আমার জীবনেও পট পরিবর্তন হয়েছে। একটা সময়ে শুটিংয়ের জন্য ঘুম, পরিবার, সব কিছুকে ত্যাগ করেছিলাম।’’ কিন্তু এখন স্বামী এবং মেয়েকে নিয়ে তাঁর যে সুখী পরিবার, তাকে উপেক্ষা করতে পারছেন না অভিনেত্রী। তাই পরিবারকে সময় দেওয়ার পক্ষাপাতী তিনি। আলিয়ার কথায়, ‘‘আমি বুঝতে পেরেছি, পরিবারই আমার সব থেকে বড় অবলম্বন। কোনও কিছুর জন্য আমি তার সঙ্গে আপস করতে পারব না।’’

ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে সেই সমতা বজায় রাখা সম্ভব বলে মনে করেন আলিয়া। তাঁর কথায়, ‘‘কাজ বন্ধ করে দেব, বলছি না। কিন্তু পরিবারের জন্য একটু সময় তো বার করাই যায়! আমি সব সময় সেই চেষ্টাই করে এসেছি।’’ তবে আলিয়া সেই প্রচেষ্টায় যে সব সময় সফল হয়েছেন, এমন কিন্তু নয়। অভিনেত্রী জানিয়েছেন, কখনও সফল হয়েছেন। আবার কখনও এই প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছেন।

Alia Bhatt Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy