Advertisement
E-Paper

Ambarish: আবার এক ফ্রেমে অমিতাভ-অম্বরীশ! কোন ছবিতে?

সুজিত সরকারের সৌজন্যে অমিতাভ, অম্বরীশ ফের একসঙ্গে। বাড়তি পাওনা পূজা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২৩:৫৮
বিগ বি-র সঙ্গে অম্বরীশ।

বিগ বি-র সঙ্গে অম্বরীশ।

বার বার দু'বার এক ফ্রেমে অমিতাভ বচ্চন, অম্বরীশ ভট্টাচার্য। সৌজন্যে সুজিত সরকার। এ বার নাকি বিগ বি'র ছেলে কলকাতার পটকা ! তাঁর আবার এক মেয়ে। তিনি কে? পূজা হেগড়ে। সুজিতের আগামী বিজ্ঞাপনী ছবিতে এ ভাবেই ধরা দিচ্ছেন তিন অবতার। বৃহস্পতিবার শ্যুট শেষ করেই নিজে আনন্দবাজার অনলাইনকে এ কথা জানিয়েছেন অম্বরীশ।

বুধবার মুম্বই উড়ে যান অভিনেতা। সে দিন স্থির ছবি তোলা হয়েছে। বৃহস্পতিবার ছিল বিজ্ঞাপনী ছবির শ্যুট। চার বছর পর ফের অমিতাভর মুখোমুখি। অম্বরীশকে মনে ছিল তাঁর?

 অম্বরীশ এবং পূজা হেগড়ে।

অম্বরীশ এবং পূজা হেগড়ে।

জবাবে পটকার দাবি, ''আমিও ভেবেছিলাম, নির্ঘাৎ ভুলে গিয়েছেন। পাশে বসে সে কথা বলতেই চার বছর আগের স্মৃতি নিমেষে ছড়িয়ে দিলেন! ওঁর স্মৃতিশক্তি দেখে আমি অবাক। বচ্চন স্যর হাসতে হাসতে বললেন, স্মৃতিরাই তো সঙ্গী আমার!"

শ্যুট করতে করতেই পটকা খেয়াল করেছেন, আগের তুলনায় এখন অনেক তরতাজা শাহেনশা। ত্বকে জরার চাপ কম। জৌলুস নাকি বেড়েছে! অম্বরীশকে নিজের মেকআপ ভ্যানও ঘুরিয়ে দেখিয়েছেন বিগ বি। অভিনেতার কথায়, "ছোটখাটো চলন্ত বাড়ি। বসার ঘর থেকে বই পড়ার ঘর, সব আছে সেখানে!"

আর পূজা? 'পটকা' হাসতে হাসতে জানিয়েছেন, ভারী মিষ্টি মেয়ে। ভীষণ বিনয়ী। অভিনেতা ৪০টি বিজ্ঞাপনী ছবি করেছেন জানার পরেই নাকি প্রতি পদে জিজ্ঞেস করে নিয়েছেন।

Ambarish Ghosh Amitabh Bachchan Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy