Advertisement
E-Paper

৪০ বছরে এই প্রথম বার, নতুন ছবিতে অমিতাভ-নীনার রসায়ন দেখে মুগ্ধ দর্শক

প্রকাশ্যে অমিতাভ বচ্চনের নতুন ছবির গান। যেখানে বিগ বি’র সঙ্গে দেখা যাবে নীনা গুপ্তকেও। প্রথম বার তাঁদের দু’জনকে এক ফ্রেমে দেখে উত্তেজিত দর্শক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:১৮
জমল অমিতাভ-নীনার রসায়ন।

জমল অমিতাভ-নীনার রসায়ন।

চোখে রোদচশমা। বাড়ির উঠোনে বসে পরম যত্নে স্ত্রীয়ের সঙ্গে আচার তৈরিতে সাহায্য করছেন তিনি। বোঝাই যাচ্ছে বয়স বাড়লেও প্রেম এখনও অটুট। প্রকাশ্যে অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তর নতুন ছবির গানের ঝলক। গানের নাম ‘চন পরদেশি’।

ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ৪০ বছরেরও বেশি। এই প্রথম বার পর্দায় জুটি বাঁধলেন বিগ বি এবং নীনা। ‘গুডবাই’ ছবির হাত ধরে অনেক কিছু প্রথম বার উপলব্ধি করতে চলেছেন দর্শক। এক দিকে যেমন রয়েছে অমিতাভ-নীনা জুটি, অন্য দিকে এই প্রথম বলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা।

ছবির প্রথম ঝলক সামনে আসার পরই দর্শক মনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। আর এ বার প্রকাশ্যে এল ছবির গান। যে গানে বিগ বি এবং নীনাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন সবাই। দু’জনের রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকের। গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী এবং লিখেছেন স্বনন্দ কিরকিরে।

এই ছবির মাধ্যমে জীবনে পরিবারের মূল্য কতটা, সেই বার্তা দিতে বলতে চাইছেন পরিচালক বিকাশ বহেল। ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।

Amitabh Bachchan Neena Gupta Goodbye Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy