Advertisement
E-Paper

‘অমিতাভ বচ্চন আমার খাবার চুরি করতেন!’ শাহেনশার বিরুদ্ধে অভিযোগ দীপিকার

সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে এমনই খুনসুটিতে মাততে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোনকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ২১:০২
অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন

অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন

অমিতাভ বচ্চন তাঁর খাবার চুরি করতেন? শাহেনশার বিরুদ্ধে তেমনই অভিযোগ তো আনলেন দীপিকা পাড়ুকোন। তাও আবার এক ঝাঁক সাংবাদিকদের সামনে। কী জানিয়েছেন তিনি? বলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সম্প্রতি নেট মাধ্যমে শেয়ার করেছে একটি ক্লিপিং। সেখানেই দীপিকা পাশে বসা অমিতাভকে দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘‘উনি আমার খাবার চুরি করেন!’’ সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিয়ো।

সত্যি, এমন কাণ্ড ঘটিয়েছেন বিগ বি? জানতে সাংবাদিকেরা চেপে ধরেন অমিতাভকে। পাল্টা জবাবে তিনিও ফাঁস করেন আরেক কাণ্ড, ‘আপনি, আমি দিনে ৩ বার খাই। দীপিকা খান ৩ মিনিট অন্তর! তার থেকেও বড় রহস্য, এত খাবার যায় কোথায়?’ অমিতের কৌতূহল। সারা দিন ধরে এত বার খেয়েও কী করে এত ছিপছিপে দীপিকা! সবার সামনে জানতে চান তিনি।

সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে এমনই খুনসুটিতে মাততে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোনকে। বলিউড সূত্রে খবর, সেই ছবির প্রচারে এসেই তাঁরা প্রকাশ্য খুনসুটিতে জমিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠক। সেদিনের বৈঠকের ছোট্ট ঝলক মন ভাল করে দিয়েছে দুই মহা তারকার অনুরাগীদের।

Deepika Padukone Amitabh Bachchan Piku
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy