মেসির ‘গোট’ কনসার্ট। ১৪ বছর পরে কলকাতায় পা দিলেন লিয়োনেল মেসি। স্বাভাবিক ভাবেই উৎসাহী ছিলাম। আয়োজক শতদ্রু দত্ত আমাকে এই অনুষ্ঠানে গাওয়ার সুযোগ দেন। নির্ধারিত সময়ে যুবভারতীতে পৌঁছে যাই। আমার ‘বন্দে মাতরম’ গাওয়ার কথা। সুন্দর ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু সাড়ে ১১টা নাগাদ, যুবভারতীতে মেসি ঢুকতেই ধীরে ধীরে বদলাতে থাকে চিত্র। কোথা থেকে যে এত লোকের জমায়েত হয়ে গেল, বুঝতে পারলাম না। চোখের সামনে এক জনের মাথা ফেটে যেতে দেখলাম।
আরও পড়ুন:
আমি গান গাওয়ার পরে একটা তাঁবুতে অপেক্ষা করছিলাম। একঝলক দেখলাম। কথা ছিল উনি আসবেন, সকলের সঙ্গে দেখা করবেন। সেই অপেক্ষায় ছিলাম। কিন্তু দেখলাম, মেসি যখন মাঠ প্রদক্ষিণ করছেন, সেই সময় তাঁকে চারপাশ থেকে প্রচুর লোক ঘিরে ধরল। সবাই শুধু ছবি তুলতে চায়। এই একই চিত্র গত বার আইপিএলের সময় দেখেছিলাম। শাহরুখ খান ঢোকার পরেই যেন এক লহমায় লাখখানেক লোকের জমায়েত হয়ে যায়। এ বার মেসির ক্ষেত্রেও সেটাই হল। যে ভাবে লোকে ছবি তুলতে গিয়ে ওঁকে ঘিরে ধরে, উনিও ভয় পেয়ে যান। বিদেশে তো এ সব দেখতে তিনি অভ্যস্ত নন।
আমি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়— সকলেই ছিলাম মেসির অপেক্ষায়। তবে খারাপ লাগছে এত হাজার হাজার দর্শকের জন্য। তারা এত দাম দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিল। টিকিটের দাম নেহাত কম তো নয়। সেখানে তাঁকে দেখতে না পেয়ে তাদের ধৈর্যের বাঁধ ভাঙে। কারণ, মেসিকে ঘিরে ছিল শুধুই ক্যামেরা। গ্যালারিতে বসে তারকাকে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মানুষের আবেগ রয়েছে তাঁকে ঘিরে। তাই মেসির মুখটা ঠিক করে দেখতে না পেয়ে এই প্রতিক্রিয়া হয় দর্শকের।
স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। তবে আমার মতে রাজ্য সরকার যথেষ্ট পুলিশ মোতায়েন করেছিল। কিন্তু মাঠে র্যাফ পর্যাপ্ত ছিল না। সেটা আর একটু বেশি হলে এমন পরিস্থিতি এড়ানো যেত হয়তো। মনটা খারাপ হয়ে আছে। মুখ্যমন্ত্রী থেকে শাহরুখ, সকলের থাকার কথা ছিল। কিন্তু এত আনন্দ নিমেষে বিষাদে পরিণত হল। আমরাও অপেক্ষায় ছিলাম। কিন্তু বিশৃঙ্খলা শুরু হতেই মেসি বেরিয়ে যান। আর কী! আমরাও বেরিয়ে গেলাম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত