Advertisement
E-Paper

নেটমাধ্যমে অন্তর্বাস পরা ছবি নিয়ে কুকথার মুখে অনুরাগ-কন্যা, বললেন ভেঙে পড়েছিলেন

অন্তর্বাস পরে ছবি পোস্ট করার পরেই, একদল নেটাগরিক নীতিপুলিশি শুরু করেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৮
আলিয়া কশ্যপ।

আলিয়া কশ্যপ।

শুধু অন্তর্বাস পরা ছবি পোস্ট করে ট্রোলড হয়েছিলেন পরিচালক অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপ। খোলামেলা ছবি নেটমাধ্যমে দেওয়ায় তাঁকে 'যৌন কর্মী ' তকমা দেওয়া হয়। ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এই তারকা সন্তানকে।

ইউটিউবের একটি ভিডিয়োয় আলিয়া জানান, কী ভাবে তিনি অনলাইন হেনস্থা সামলেছেন? তিনি বলেন, ‘নেটমাধ্যমের নেতিবাচক দিকগুলিকে আমি মেনে নিয়েছি। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ। কারও তরফ থেকে সামান্য ঘৃণাই কষ্ট দেয়। আমি বোকা বোকা জিনিস নিয়ে প্রত্যেক দিন কাঁদি।”

অন্তর্বাস পরে ছবি পোস্ট করার পরেই, একদল নেটাগরিক নীতিপুলিশি শুরু করেন। আলিয়াকে বলা হয়, নিজেকে ভারতীয় বলে দাবি করার যোগ্য নন তিনি। এমনকি, তাঁর পরিবারক টেনেও কুকথা বলতে ছাড়েনি অনেকে। আলিয়ার ‘রেট’ কত, এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তাঁর দিকে।

মানসিক ভাবে ভেঙে পড়ার পরে নিজেকে সামলান আলিয়া। অনলাইন ট্রোলিংকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানান অনুরাগ-কন্যা। যিনি বা যাঁরা সেখানে নেতিবাচক ক্রিয়াকলাপ করেন, তাঁদেরও ব্লক করে দেন তিনি। কারণ, নেটমাধ্যমে ইতিবাচক দিকটাকেই প্রাধান্য দিয়ে চান আলিয়া।

অনুরাগের প্রথম পক্ষের সন্তান আলিয়া। তাঁর মা আরতি বজাজও যুক্ত বলিউডের সঙ্গে। তবে মা-বাবার মতো বলিউডে আসার ইচ্ছে নেই তাঁর। গ্ল্যামারের জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চান এই তারকা সন্তান।

Anurag Kashyap daughter Online Trolling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy