Advertisement
E-Paper

Bollywood: অভিষেক নয়, অন্য এক নায়ককে বাবা ভেবে বসেছিল আরাধ্যা

অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। ছবির কাজ চলাকালীন মেয়ে আরাধ্যাকে নিয়ে সেটে গিয়েছিলেন অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৮:০৯
আরাধ্যা এবং ঐশ্বর্য।

আরাধ্যা এবং ঐশ্বর্য।

২০১৬ সাল। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মাধ্যমে পর্দায় উঠে এসেছিল রণবীর কপূর এবং ঐশ্বর্য রাই বচ্চনের নতুন রসায়ন। কিন্তু জানেন কি, ঐশ্বর্যের সঙ্গে রণবীরের অভিনয় দেখে তাঁকে নিজের বাবা ভেবে বসেছিল ছোট্ট আরাধ্যা?

অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। ছবির কাজ চলাকালীন মেয়ে আরাধ্যাকে নিয়ে সেটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে রণবীরকে দেখেই দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে সে। তার আগে অভিনেতাকে বেশ কয়েক বার দেখেছিল ঐশ্বর্য-কন্যা। তবে সে দিন রণবীর অভিষেক বচ্চনের মতো পোশাকে থাকায় তাঁকেই নিজের বাবা ভেবে বসে আরাধ্যা। তার পর থেকেই মায়ের সহঅভিনেতাকে দেখে কিছুটা লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে রাখত সে।

মেয়ের এই কাণ্ড শুনে হাসি চেপে রাখতে পারেননি অভিষেক বচ্চনও। রণবীর কপূরের সঙ্গেও এই নিয়ে রসিকতা করেছিলেন তিনি।

Bollywood Ranbir Kapoor Aishwarya Rai Bachchan aaradhya bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy