Advertisement
E-Paper

ভারতীয় সমাজমাধ্যমে উঁকিঝুঁকি ফের! হানিয়া আমির, ফওয়াদ খানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠল?

খবর, যে সমস্ত পাক অভিনেতার উপরে নিষেধাজ্ঞা ছিল, তাঁরাই নাকি সমাজমাধ্যমে ফের দেখা দিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৪৯
পাকিস্তানের শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা সরল?

পাকিস্তানের শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা সরল? ছবি: সংগৃহীত।

ফের ভারতীয় সমাজমাধ্যমে দেখা দিলেন নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতারা! খবর, ইনস্টাগ্রামে ফের দেখা মিলেছিল হানিয়া আমির, ফওয়াদ খান, মাহিরা খান, বিলাল আব্বাস খান, আয়েজ়া খান, সজল আলি-সহ অনেকেরই।

ফের পাক শিল্পীরা ভারতীয় সমাজমাধ্যমে দেখা দিতেই কৌতূহল ছড়িয়ে পড়ে নেটাগরিকদের মধ্যে। তা হলে কি নিষেধাজ্ঞা উঠে গেল তাঁদের উপর থেকে? প্রসঙ্গত, ২০২৫-এ পুলওয়ামা কাণ্ডের পর ভারত নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের উপরে। শুধুই সমাজমাধ্যমে নয়, বলিউডেও কাজ করার ক্ষেত্রে ‘নিষিদ্ধ’ তাঁরা।

পরে জানা যায়, ভারতীয় সমাজমাধ্যমে পাক অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি ছিল ক্ষণিকের। আচমকাই তাঁদের দেখা গিয়েছিল। নেটাগরিকেরা সমাজমাধ্যমে জানিয়েছেন, কিছু ক্ষণের মধ্যেই আবার তাঁরা উধাও হয়ে যান! অর্থাৎ, তাঁদের আর দেখা যায়নি। সে কথা জানিয়ে একাধিক নেটাগরিক মন্তব্য বিভাগে লিখেছেন, সম্ভবত প্রযুক্তিগত কোনও সমস্যার কারণেই সমাজমাধ্যমে ফের দেখা গিয়েছিল হানিয়া, ফওয়াদ, মাহিরাদের। সেই সমস্যা মিটে যাওয়ায় আবার তাঁরা ‘অদৃশ্য’।

Advertisement
Hania Aamir Fawad Khan Mahira Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy