Advertisement
E-Paper

প্রযোজক বিক্রমের প্রথম সিরিজ়ের বাকি কাজ শুরু, শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

খবর, আর দিনতিনেকের কাজ বাকি ছিল ‘তারকাটা’ সিরিজ়ের। সেই কাজই কি শেষ করতে শুটিংয়ে যোগ দিলেন প্রিয়াঙ্কা সরকার

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৩:৩৬
শোক নিয়েই জীবনের ছন্দে প্রিয়াঙ্কা সরকার।

শোক নিয়েই জীবনের ছন্দে প্রিয়াঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।

শোক নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার? খবর, শুক্রবার তিনি যোগ দিলেন শমীক রায়চৌধুরীর সিরিজ় ‘তারকাটা’র শুটিংয়ে। এই সিরিজ় দিয়ে প্রযোজনায় হাতেখড়ি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। তাঁকে ঘিরেই সিরিজ়ের গল্প।

প্রিয়াঙ্কা এই সিরিজ়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। বিক্রমের বিপরীতে দেখা যাবে তাঁকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দিনতিনেকের মতো শুটিং বাকি সিরিজ়ের। ১০, ১১ আর ১৩ এপ্রিল মিলিয়ে শুটিং হবে। ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা যোগ দিয়েছেন। বাকি দিনগুলোয় তিনি শুট করবেন কি না, এখনও জানা যায়নি। শুটিং হচ্ছে বেহালার কাছাকাছি একটি জায়গায়।

সিরিজ়ের শুটিং যে শুরু হয়েছে, সেই খবরে আনন্দবাজার ডট কম-কে সিলমোহর দিয়েছেন খোদ ‘বেলাইন’-খ্যাত পরিচালক। যদিও শুটিং নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু বলেন, “শটে আছি।” প্রিয়াঙ্কা ছাড়াও এ দিনের শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। এঁরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। প্রসঙ্গত, অভিনেতা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তাঁর বাড়িতে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রযোজক-অভিনেতা বিক্রম। তিনি শোকাহত, এ কথা জানান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়।

Advertisement

রাহুলের শেষকৃত্যের পরে কলকাতার পাশাপাশি তালসারিতেও লিখিত অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা। কারণ, তালসারিতেই ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র আউটডোর শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। খবর, সে সব সামলানোর পাশাপাশি নিজেকে সামলানোর জন্যও সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা। বেশ কয়েক দিনের টানাপড়েনের পরে বৃহস্পতিবার সমাজমাধ্যমে অভিনেত্রী একটি বার্তা ভাগ করে নেন। প্রিয়াঙ্কার কথায়, “(রাহুলের) এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনও পরিবর্তনের সূচনা করে।” পরিস্থিতি সামলে, শোককে সঙ্গী করেই হয়তো অবশেষে কাজে ফিরলেন তিনি।

Priyanka Sarkar Rahul Arunoday Banerjee Vikram Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy