Advertisement
E-Paper

Arjun Kapoor: দ্বিতীয় বার কোভিডে আক্রান্ত হলেন অর্জুন, ভাইরাসের কবলে কপূর পরিবারের আরও তিন

গত বছর সেপ্টেম্বরে প্রেমিকা মালাইকা অরোরার সঙ্গে ভাইরাসে কবলে পড়েছিলেন অর্জুনও। দেড় বছরের মধ্যে দ্বিতীয় বার করোনা সংক্রমণ ঘটল তাঁর শরীরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৪:১০
বোন অংশুলার সঙ্গে অর্জুন কপূর

বোন অংশুলার সঙ্গে অর্জুন কপূর

কোভিড পজিটিভ বলি অভিনেতা অর্জুন কপূর। গত বছর সেপ্টেম্বরে প্রেমিকা মালাইকা অরোরার সঙ্গে ভাইরাসের কবলে পড়েছিলেন অর্জুনও। দেড় বছরের মধ্যে দ্বিতীয় বার করোনা সংক্রমণ ঘটল বনি কপূরের ছেলের। কেবল অর্জুন নন, তাঁর সঙ্গে কপূর পরিবারের আরও তিন জন কোভিড পজিটিভ। যদিও দু’দিন আগেই প্রেমিকের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন, কিন্তু মালাইকার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে অভিনেত্রীর জনসংযোগকারী দল।

বনি এবং মোনা কপূরের (প্রথম পক্ষের স্ত্রী) মেয়ে অর্থাৎ অর্জুনের বোন অংশুলা কপূরও এই রোগে আক্রান্ত। তা ছাড়া সোনম কপূরের বোন রিয়া কপূর এবং তাঁর স্বামী কর্ণ বুলানিও কোভিড পজিটিভ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, চার জনেই আপাতত নিভৃতবাসে রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন প্রত্যেকে।

স্বামী কর্ণের সঙ্গে রিয়া কপূর

স্বামী কর্ণের সঙ্গে রিয়া কপূর

বুধবার অংশুলার জন্মদিনের দিনই তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর এসেছে। মঙ্গলবার মধ্য রাতে অর্জুন তাঁর বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দুই ভাই-বোন মনের আনন্দে রিল ভিডিয়ো করে নাচছেন। নীচে লেখা, ‘যা-ই হয়ে যাক না কেন, মনে রাখবে, আমি এবং মা তোমার পাশে চিরকাল আছি। প্রার্থনা করি, তুমি যা চাও, তাই যেন পাও।’

arjun kapoor Rhea Kapoor Anshula Kapoor Covid 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy