Advertisement
E-Paper

‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ও তৃতীয় পর্বের শ্যুটিং শুরু হবে একসঙ্গে, জানালেন পরিচালক অয়ন

অয়নের কথায়, ‘‘অস্ত্রভার্স জগতকে ঘিরে কাজ করার প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রতিটি অস্ত্রের ইতিহাস ও তার ইউনিভার্সের উপর নির্ভর করে অনেক ছবি বানানো যেতে পারে।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১১:১১
ছবির সাফল্যের পরেই পরবর্তী পর্বের কাজ শুরু করা নিয়ে কথা বললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেতা রণবীর কপূর।

ছবির সাফল্যের পরেই পরবর্তী পর্বের কাজ শুরু করা নিয়ে কথা বললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেতা রণবীর কপূর। —ফাইল চিত্র

৯ সেপ্টেম্বর, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। মুক্তি পাওয়ার দু’সপ্তাহের মাথায় বক্স অফিস থেকে ২০০ কোটি টাকা উপার্জন করে সিনেপাড়ায় রমরমিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি।

ছবির পরবর্তী পর্বের শ্যুটিং কবে হবে তা নিয়ে এ বার মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেতা রণবীর কপূর। ঋষি-পুত্র জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সঙ্গে জড়িত সকলেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত। সেখানে ছবির প্রসঙ্গে যাবতীয় তথ্য, দর্শকের প্রতিক্রিয়া ভাগ করে নেওয়া হয়। তা দেখেই তাঁরা বুঝতে পারেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরবর্তী পর্বগুলি বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। শুধু তাই নয়, ছবিতে যে অস্ত্রগুলি দেখানো হয়েছে, তার নেপথ্য গল্প জানার জন্যেও দর্শক আগ্রহী।

এই প্রসঙ্গে অয়ন জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় ও তৃতীয় পর্বের শ্যুটিং একসঙ্গে শুরু হবে। তাঁর কথায়, ‘‘অস্ত্রভার্স জগতকে ঘিরে কাজ করার প্রচুর সম্ভাবনারয়েছে। প্রতিটি অস্ত্রের ইতিহাস ও তার ইউনিভার্সের উপর নির্ভর করে অনেক ছবি বানানো যেতে পারে।আমরা ঠিক করেছি ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ও তৃতীয় পর্বের শ্যুটিং একসঙ্গে শুরু করব যেন সঠিক সময়ে প্রেক্ষাগৃহে ছবি দু’টি মুক্তি পায়।’’

প্রথম পর্বের অন্তিম দৃশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্বের ঝলক দেখিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ‘অস্ত্রভার্স’-এর ‘দেব’ চরিত্রের উপর ভিত্তি করে ছবির দ্বিতীয় পর্ব তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। তার পর থেকেই পরবর্তী পর্ব নিয়ে উৎসুক দর্শক। ‘দেব’-এর চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়েও জল্পনার শেষ নেই।

তবে, এই মুহূর্তে রণবীর ও আলিয়া দু’জনেই অন্য সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত। রশ্মিকা মন্দানা, অনিল কপূর এবং সৌরভ শুক্লর সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে কাজ করছেন রণবীর। এ ছাড়াও লভ র়ঞ্জন পরিচালিত একটি ছবিতে শ্রদ্ধা কপূরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঋষি-পুত্রকে। আলিয়াও এখন কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংহকে।

Brahmastra Ranbir Kapoor Alia Bhatt Ayan Mukerji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy