Advertisement
E-Paper

সামনেই ছবিমুক্তি, এর মাঝেই পিতৃবিয়োগ অভিনেতা আয়ুষ্মান খুরানার

কাছের মানুষকে হারালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। পরিবারে শোকের ছায়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৬:২৮
Ayushmann Khurrana

স্বজনহারা আয়ুষ্মান। ছবি: সংগৃহীত।

কাছের মানুষকে হারালেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। সবে সাফল্যের মুখে দেখেছেন। পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে অভিনয় করলেন অপারশক্তি। এর মাঝেই দুঃসংবাদ তাঁদের পরিবারে। প্রয়াত এই দুই অভিনেতার বাবা পি খুরানা। শুক্রবার মোহালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার বাবা। শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন পি খুরানা। শুক্রবার মোহালিতেই শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার বাবার।

আয়ুষ্মান কিংবা অপারশক্তি কেউ এ বিষয়ে মুখ না খুললেও তাঁদের মুখপাত্র একটি বিবৃতি দিয়ে বলেন, ‘‘গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার বাবা পি খুরানা সকাল ১০.৩০ নাগাদ প্রয়াত হয়েছেন। পরিবারের এমন দুর্দিনে আপনাদের সকলের সহযোগিতা আশা করি।’’

অভিনেতার বাবা উত্তর ভারতের খ্যাতনামী জ্যোতিষীদের মধ্যে অন্যতম। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বই লিখেছেন পি খুরানা। যদিও জ্যোতিষচর্চায় বিশ্বাসী নন আয়ুষ্মান, তবে বাবার সঙ্গে তাঁর রসায়ন ছিল দেখার মতো। বাবা নয়, বরং বাবাকে ‘বন্ধু’ বলতেই স্বচ্ছন্দ অভিনেতা।

Ayushmann Khurrana Bollywood Actor father Aparshakti Khurana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy