Advertisement
E-Paper

Pornstar Death: পর্ন তারকাকে খুন করে, দেহ পুড়িয়ে, কুচি কুচি করে ফেলা হল রাস্তায়!

দেহটি দেখে শনাক্ত করেন মৃতার এক অনুরাগী। মার্চ মাসের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ওই পর্ন তারকার। কিন্তু প্রতিশ্রুতি মতো তাতে তিনি যোগ না দেওয়ায় সন্দেহ হয় অনুরাগীদের। পুলিশকে তাঁরা বিষয়টি জানালে দেহাংশগুলি ওই অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৮:০৪
বিভৎস ভাবে খুন করা হয় এই পর্ন তারকাকে!

বিভৎস ভাবে খুন করা হয় এই পর্ন তারকাকে!

নৃশংস ভাবে খুন করা হল এক পর্ন তারকাকে! ছাব্বিশ বছরের তরুণীকে শুধু খুন করেই ক্ষান্ত হয়নি তাঁর আততায়ী। মৃতদেহ পুড়িয়ে কুচি কুচি করে কেটে ফেলে দিয়ে এসেছিল রাস্তায়। ঘটনার বিভৎসতায় শিউরে উঠেছেন ইতালির লোম্বার্ডি অঞ্চলের প্যালিন গ্রামের বাসিন্দারা। ওই গ্রামেই রাস্তার ধারে উদ্ধার হয় বস্তায় ভরা টুকরো টুকরো দেহাংশ!

এমন ভয়াবহ খুনে অভিযুক্ত পেশায় ব্যাঙ্ককর্মী ডেভিড ফন্টানা। বছর তেতাল্লিশের ডেভিড পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছে। তদন্তে বেরিয়ে এসেছে আরও নৃশংস তথ্য। পুলিশকে ডেভিড জানিয়েছে, ছাব্বিশ বছরের ওই পর্ন ছবির অভিনেত্রী ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জিকে এক মাস আগেই খুন করেছিল সে। তার পর মৃতদেহ রেখে দেন ফ্রিজারে। এক মাস পর দেহটি বার করে পুড়িয়ে, টুকরো টুকরো করে কেটে ফেলে আসে রাস্তায়। ডেভিডের বিরুদ্ধে নৃশংস খুন, প্রমাণ নষ্ট করা, মৃতদেহ লোপাটের অভিযোগে মামলা রুজু হয়েছে।

তদন্তে পুলিশ জেনেছে, পর্ন ছবির ওই অভিনেত্রী ডেভিডের প্রতিবেশী ছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। পুলিশের অনুমান, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে হাতুড়ি দিয়ে কুপিয়ে তরুণীকে খুন করে অভিযুক্ত। তার পর চারটি বস্তায় ভরে পোড়া দেহাংশ ফেলে আসে রাস্তায়।

দেহটি দেখে শনাক্ত করেন মৃতার এক অনুরাগী। মার্চ মাসের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ওই পর্ন তারকার। তাতে তিনি যোগ না দেওয়ায় সন্দেহ হয় অনুরাগীদের। পুলিশকে তাঁরা বিষয়টি জানালে দেহাংশগুলি ক্যারলের বলে শনাক্ত হয়।

মিলানের বাসিন্দা ওই অভিনেত্রী এই পেশায় আসার আগে এক সুগন্ধীর দোকানের কর্মী ছিলেন। একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট পোস্ট করতেন ওই তরুণী। তার থেকেই পর্ন ছবির দুনিয়ায় পা রাখা। বছর ছয়েকের একটি মেয়েও রয়েছে তাঁর।

Porn Star Murder horrific effect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy