Advertisement
E-Paper

আর্টিস্ট ফোরামের কাছে হয়তো আমার সমস্যাটা গুরুত্বপূর্ণ নয়! কিন্তু প্রযোজক-পরিচালকের প্রতি দায়বদ্ধতা আছে: জীতু

প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ছবির নায়ক জীতু কমল। তার আগে, অভিনেতা আর্টিস্ট ফোরামেও নিজের সমস্যার কথা জানিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:২২
প্রযোজকদের সঙ্গে সব দ্বন্দ্ব মিটিয়ে নিলেন জীতু কমল!

প্রযোজকদের সঙ্গে সব দ্বন্দ্ব মিটিয়ে নিলেন জীতু কমল! ছবি: সংগৃহীত।

‘এরাও মানুষ’ ছবি নিয়ে বিতর্ক হয়েছে বিপুল। প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ছবির নায়ক জীতু কমল। তার আগে, অভিনেতা আর্টিস্ট ফোরামেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু শেষে নিজে থেকেই তৎপর হয়ে প্রযোজকের সঙ্গে সব দ্বন্দ্ব মিটিয়ে নিলেন জীতু। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি?

জীতু বললেন, “আর্টিস্ট ফোরাম থেকে আমাকে বলা হয়েছিল, আমি যেন তিন-চার দিন সময় দিই। কথা বলে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু, কেউই কোনও উত্তর দিল না এই বিষয়ে। আর কেউ প্রশ্নও করল না। আমিও তো মানুষ। বহু দিন ধরে কাজও করছি। তাই নিজেই উদ্যোগ নিলাম।”

‘এরাও মানুষ’ টিমের সঙ্গে জীতু কমল।

‘এরাও মানুষ’ টিমের সঙ্গে জীতু কমল। ছবি: ফেসবুক।

এই ভাবনা থেকেই সব মতবিরোধ দূর করতে তৎপর হয়েছেন জীতু। একটি ছবি তৈরি করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই ঝামেলার মাঝে প্রযোজকের এত টাকার লগ্নির কথা ভাবিয়েছে জীতুকে। নায়ক যোগ করেন, “ওঁদের তো অনেক টাকার লগ্নি করা। ডাবিং আটকে আছে। এটা তো ইন্ডাস্ট্রিরই ক্ষতি। একটা ছবি তৈরি হয়েছে। সেটার স্বার্থে মতবিরোধ মিটিয়ে নেওয়ার কথা মনে হল। ভবিষ্যতে ওঁদের সঙ্গে কাজ হোক বা না হোক, আমার একটা দায়বদ্ধতা আছে।”

Advertisement

নায়কের মনে হয়েছে, কিছু মানুষের প্ররোচনায় ছবির প্রযোজকেরা পা দিয়েছেন। জীতু বলেন, “আমার ঘর, আমার ফোরাম থেকে কোনও ফোন পাইনি আমার সমস্যার সমাধানের জন্য। ‘এসওপি’র (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) ভবিষ্যৎও যে কী, সেটা আমরা জানি না। কিছুই বুঝতে পারছি না। তাই মনে হল, আমার এই সমস্যা নিয়ে ওঁরাও খুব একটা চিন্তিত নন। তাই মিটিয়ে ফেলার পদক্ষেপ করলাম।” প্রযোজক, পরিচালকের কাছে দায়বদ্ধতা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তাঁর মনে হয়েছে, সবকিছুর মাঝে তাঁর ছবিটা নষ্ট করারই সরঞ্জাম তৈরি হচ্ছে! তাই কারও উপরে ভরসা না করে দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিজেদের মতবিরোধ মিটিয়ে নিয়েছেন।

Tollywood Actor Srabanti Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy