Advertisement
E-Paper

‘বিজেপিতে মানসিক ভাবে ভাল ছিলেন না,’ মুকুলের থেকে কোন রাজনৈতিক শিক্ষা পেয়েছেন সোহেল?

মুকুল রায়ের পথে হেঁটেই তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন অভিনেতা সোহেল দত্ত। মুকুলের প্রয়াণের পরেই বিজেপির প্রতি ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১
(বাঁ দিকে) মুকুল রায়, (ডান দিকে) সোহেল দত্ত।

(বাঁ দিকে) মুকুল রায়, (ডান দিকে) সোহেল দত্ত। ছবি: সংগৃহীত।

প্রয়াত মুকুল রায়। প্রায় দুবছর হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার রাতে মৃত্যু হল তাঁর। তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি ছিলেন। যদিও ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল। তার দু’মাসের মধ্যে মুকুলের দেখানো পথে হেঁটেই তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন অভিনেতা সোহেল দত্ত। মুকুল রায়ের প্রয়াণের পর এ বার বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিনেতা।

ছোট বয়স থেকেই রাজনীতির প্রাঙ্গণে অবাধ বিচরণ সোহেলের। শিশুশিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের প্রচারে গিয়েছেন। বড় হওয়ার পর নিজেই রাজনীতিতে যুক্ত হন। প্রথমে তৃণমূল, তার পরে মাস কয়েকের জন্য বিজেপি। এখন অবশ্য ফের শাসকদলেই থিতু সোহেল। তবে মুকুল রায়ের প্রয়াণে আক্ষেপ সোহেলের। তাঁর কথায়, ‘‘মুকুল রায়ের মতো এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানো নিঃসন্দেহে একটা ক্ষতি। তবে শুভ্রাংশ রায় (মুকুলের পুত্র) শেষ অবধি চেষ্টা করেছিলেন। কিন্তু ঈশ্বরের উপর তো কেউ নেই। অনেক কষ্ট পেলেন শেষ জীবনে। একটা সময় চেনা যাচ্ছিল না তাঁকে, এই মুকুল রায়ই কি তিনি? বার বার মনে হত, বিজেপিতে যাওয়াটা কি তবে…? আসলে বিজেপিতে মানসিক ভাবে ভাল ছিলেন না উনি, সেই জন্যই ফিরে এসেছিলেন তৃণমূলে।’’

সামনেই বিধানসভা নির্বাচন। সেখানে টলিপাড়া থেকে অনেকেরই নাম উঠে আসছে। তবে সোহেল জানান, মুকুল রায়ের থেকে শেখা, রাজনীতিতে বড় কিছু করতে গেলে আগে লোকের কথা শুনতে হবে। সেটাই তিনি অনুসরণ করছেন। সোহলের কথায়, ‘‘মুকুলদার পদের বা মন্ত্রিত্বের লোভ ছিল না। শুধু সংগঠনটা করতে চেয়েছিলেন।’’

Sohail Dutta Mukul Roy TMC Bengali Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy