Advertisement
E-Paper

দু’হাতে ব্যান্ডেজ, পড়েছে ১৮টা সেলাই, দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, ঠিক কী ঘটেছে?

নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর শুটিং শুরু হয়েছে। ছুটি পাওয়াও মুশকিল। এরই মাঝে বাড়িতে বড় দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:১২
কী ঘটেছে অভিনেত্রী স্বর্ণকমল দত্তের সঙ্গে?

কী ঘটেছে অভিনেত্রী স্বর্ণকমল দত্তের সঙ্গে? ছবি: সংগৃহীত।

দু’হাতে ব্যান্ডেজ বাঁধা। সেই ভাবেই চলছে শুটিং। সময়টা ভাল যাচ্ছে না অভিনেত্রী স্বর্ণকমল দত্তের। নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর শুটিং শুরু হয়েছে। ছুটি পাওয়াও মুশকিল। এ দিকে দোলের আগের দিন ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী। হাতে পড়েছে ১৮টা সেলাই। কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

স্বর্ণকমল আনন্দবাজার ডট কম-কে বললেন, “খুব বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। বাড়িতেই কাণ্ড ঘটেছে। সদ্য তেলের মালিশ নিয়েছিলাম। তাই পায়ের নীচে তেল-তেল হয়েই ছিল। এ দিকে মায়ের ফোন বেজেই যাচ্ছিল। তাই মাকে তাড়াতাড়ি ফোন দিতে যাচ্ছিলাম। ব্যস! তার পরেই পা পিছলে পড়ে গেলাম। সামনেই মাছের অ্যাকোরিয়াম ছিল। বুঝতে পারিনি, তার উপরেই পড়ে গিয়েছি। এমন ভাবে পড়েছিলাম যে অ্যাকোরিয়াম ভেঙে চারিদিক কাচে কাচ। তার উপরে গিয়ে পড়ে আমার হাত।”

তাতেই আঙুল, হাতের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর চোট পেয়েছেন অভিনেত্রী। ১৮টা সেলাই পড়েছে হাতে। কোমরে আর পায়েও খুবই ব্যথা পেয়েছেন। সবকিছু নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন স্বর্ণকমল। নতুন ধারাবাহিক শুরু হয়েছে তাঁর। তাই ব্যাঙ্কিংয়ের চাপও রয়েছে বিপুল। সেই জন্য ইন্টারভেনাস ইঞ্জেকশন নিয়েও শুটিং করতে গিয়েছেন। অভিনেত্রী জানান, শুটিংয়ে সবাই চেষ্টা করছেন যাতে তাঁর কোনও কষ্ট না হয়। এক দিন হাত-পা, মুখ এমনই ফুলে গিয়েছিল যে, সেই দিন শুটিংয়ে যেতে পারেননি। কষ্ট হলেও শুটিং নষ্ট করতে কোনও ভাবেই রাজি নন তিনি। তাই কষ্ট নিয়েই চালিয়ে যাচ্ছেন কাজ।

Actress Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy