Advertisement
E-Paper

‘তৃতীয় বিয়ে নিয়ে সমস্যা কী?’ ৮০ বছরে বাবা হওয়া অভিনেতার দৃষ্টান্ত দিয়ে আমিরের পাশে রাখি গুলজ়ার

আমির ও গৌরীর বিয়ে নিয়ে অনেক ভক্ত উচ্ছ্বসিত হলেও, সমাজমাধ্যমের একাংশ প্রশ্ন তুলছে ৬০ বছর বয়সে অভিনেতার তৃতীয় বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৬:১৩
আমিরের পাশে রাখি!

আমিরের পাশে রাখি! ছবি: সংগৃহীত।

৬০ বছরের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁকেই বিয়ে করতে চলেছেন আমির খান। তৃতীয় বিয়ের দিন ক্ষণ সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। তবে পাশাপাশি কটাক্ষের শিকারও হচ্ছেন আমির। বলি তারকার সমর্থনে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজ়ার।

আমির ও গৌরীর বিয়ে নিয়ে অনেক ভক্ত উচ্ছ্বসিত হলেও, সমাজমাধ্যমের একাংশ প্রশ্ন তুলছে ৬০ বছর বয়সে অভিনেতার তৃতীয় বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে। এই সমালোচনার জবাবে রাখির পাল্টা প্রশ্ন “৬০ বছর বয়সে বিয়ে করতে সমস্যা কোথায়?” সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “রবার্ট ডি নিরোও দু’বার বিয়ে করেছেন এবং এখন তিনি টিফানি চেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের একটি মেয়েও রয়েছে, যার জন্ম ২০২৩ সালে। রবার্ট ৮০ বছরের বেশি বয়সে বাবা হয়েছেন। দাম্পত্য জীবনের সুখ বয়সের উপর নির্ভর করে না।”

নিজের দৃষ্টান্তও দিয়েছেন রাখি। তিনি জানান, তিনি যখন গুলজ়ারকে বিয়ে করেন, তখন গুলজারের বয়স ছিল প্রায় ৪০ বছর। ১৯৭৩ সালের ১৫ মে তাঁদের বিয়ে হয় এবং একই বছরে তাঁদের কন্যা মেঘনা গুলজ়ারের জন্ম হয়।

সেই সঙ্গে রাখি জানান, তিনি আমিরের সঙ্গে কাজ করেননি ঠিকই। কিন্তু তিনি আমিরকে অত্যন্ত আন্তরিক ও সৎ মানুষ হিসাবেই জানেন। বিবাহবিচ্ছেদের পরেও আমির যে ভাবে তাঁর দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন, তা তাঁর ব্যক্তিত্ব এবং মানবিকতারই প্রমাণ। এমনই মনে করেন বর্ষীয়ান অভিনেত্রী।

উল্লেখ্য, ৫ জুলাই গৌরীকে বিয়ে করছেন আমির। ঘনিষ্ঠ পরিজনের মাঝে তৃতীয় বিয়ে সারবেন অভিনেতা।

Aamir Khan Gauri Spratt Rakhi Gulzar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy