Advertisement
E-Paper

কাজ দেওয়ার অছিলায় ভোজপুরি অভিনেত্রীকে হোটেল ঘরে নির্যাতন, অভিযোগ দায়ের থানায়

ইনস্টাগ্রামের এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভোজপুরি অভিনেত্রী। শারীরিক নিগ্রহের অভিযোগ করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১২:২১

প্রতিকী ছবি।

ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ।এক অভিনেত্রী তথা গায়িকাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন গুরুগ্রাম চক্রপুরের বাসিন্দা মহেশ পাণ্ডে। সেই কথা মতো গায়িকা পৌঁছেছিলেন গুরুগ্রামের একটি হোটেল। সেখানে গিয়েই ঘটল অঘটন। দিল্লি নিবাসী ওই ভোজপুরি গায়িকা তাঁর ইনস্টাগ্রামের বন্ধুর বিরুদ্ধে গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সংস্থা ‘পিটিআই’ সূত্রে খবর, গায়িকার অভিযোগ, কাজ দেওয়ার অছিলায় তাঁকে হোটেলে ডেকে ধর্ষণ করেছেন ওই ব্যক্তি।

থানায় ভোজপুরি গায়িকা তথা অভিনেত্রী তাঁর অভিযোগে বলেন, “কিছু দিন আগে মহেশ পাণ্ডে নামক এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে আমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে জন্যই গুরুগ্রামের উদ্যোগ বিহার অঞ্চলের একটি হোটেলে আমায় দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি। কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।” ওই অভিনেত্রীর অভিযোগ, পরে সেই ব্যক্তির কিছু বন্ধু তাঁর সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর হুমকিও দেন। অভিনেত্রীর গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছেন সেই ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা ‘পিটিআই’-কে অ্যাসিসট্যান্ট কমিশনর বরুণ দহিয়া জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং অভিযোগ সত্যি হলে দোষীকে অবশ্যই গ্রেফতার করা হবে।

Bhojpuri Actress Bhojpuri Cinema Actress Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy