Advertisement
E-Paper

‘সামনে মেয়ের বিয়ে, স্বামীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় সর্বস্বান্ত!’, ধারাবাহিক ‘ভোলেবাবা’ আচমকা বন্ধ হওয়ায় সমস্যায় সোমাশ্রী

কয়েক দিন আগে ‘চিরসখা’ ধারাবাহিকের পরিচালক জানিয়েছেন, ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। সোমাশ্রীও সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২০:২৮
হঠাৎ ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী সোমাশ্রী!

হঠাৎ ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী সোমাশ্রী! ছবি: সংগৃহীত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর জেরে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকটি আচমকাই বন্ধ হয়ে যায়। আর্টিস্ট ফোরামের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সংস্থার সঙ্গে আপাতত কাজ করবেন না কোনও শিল্পী এবং টেকনিশিয়ান। বন্ধ হয় আরও একটি ধারাবাহিক ‘চিরসখা’। এই পরিস্থিতিতে নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন অভিনেত্রী সোমাশ্রী চাকি।

কয়েক দিন আগে ‘চিরসখা’ ধারাবাহিকের পরিচালক জানিয়েছেন, ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। সোমাশ্রীও সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। এই মুহূর্তে কর্মহীন সোমাশ্রী।

আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বললেন, “স্বামীকে হারিয়েছি কয়েক মাস হল। এমনিতেই ওর চিকিৎসা করাতে গিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে গিয়েছি আমরা। এই ডিসেম্বর মাসে আমার মেয়ের বিয়ে, কোথা থেকে কী করব ভেবে পাচ্ছি না। একটাই ধারাবাহিকে অভিনয় করছিলাম। বিভিন্ন জায়গায় কথা বলছি। চাইলেই তো কাজ পাওয়া যায় না। ফলে এখনও কোনও রাস্তা খুঁজে পাইনি।”

Advertisement

সোমাশ্রীর মেয়ে এখন ২৬ বছরের। ‘মাস কমিউনিকেশন’-এর ছাত্রী ছিলেন। মাঝে চাকরিও করছিলেন। এই মুহূর্তে তাঁর হাতেও কোনও চাকরি নেই। ফলে কোনও রাস্তা পাচ্ছেন না সোমাশ্রী। তিনি চান রাহুলের মৃত্যু কী ভাবে হল, তার যেমন তদন্ত চলুক, তেমনই সব শিল্পীও যেন কাজের সুযোগ পান।

Tollywood Actor Rahul Arunoday Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy