Advertisement
E-Paper

‘ভাবমূর্তি রক্ষা করা ছাড়াও অনেক কাজ আছে এখন’, কেন্দ্রকে তোপ বিজেপি-ঘনিষ্ঠ অনুপমের

অনুপম খেরের বিশ্বাস, কোভিড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৪:২৬
অভিনেতা অনুপম খের।

অভিনেতা অনুপম খের।

‘হিল ইন্ডিয়া’ প্রকল্প শুরু করেছেন অভিনেতা অনুপম খের। গুরুতর কোভিড রোগীদের ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা করছে তাঁর দল। সে বিষয়ে একটি জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথন চলছিল বর্ষীয়ান অভিনেতার। দেশের অতিমারি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও কথা বললেন তিনি। যা তাঁর আগের একাধিক বক্তব্যের বিপরীত।

অনুপমের বিশ্বাস, দেশের এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্র কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে। অভিনেতার কথায়, ‘‘ওদের বুঝতে হবে যে ভাবমূর্তি রক্ষা করা ছাড়াও জীবনে অনেক কাজ আছে।’’ তাঁর মতে, ‘ব্যর্থতা’র দায় নেওয়া উচিত সরকারের। অনুপমের প্রশ্ন, সবার আগে মানুষের সাহায্য পৌঁছে দেওয়া উচিত নয় কি? তার পরে নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারে তারা। অনুপম বললেন, ‘‘মানুষের রেগে যাওয়া স্বাভাবিক। সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো স্বাভাবিক।’’
গঙ্গ-যমুনায় শব ভেসে যাচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের পরিবার কাতর আর্তি জানাচ্ছে হাসপাতালের শয্যার জন্য, শয্যা পেলেও অমিল অক্সিজেন—এই সব দৃশ্য ভুলতে পারছেন না অভিনেতা।

তাঁর পরামর্শ, ‘‘মানুষ যে জন্য এই সরকারকে বেছে নিয়েছে, সেই কাজ করার সময় এসে গিয়েছে। যা যা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, তাতে যদি কেউ প্রভাবিত না হয়, তা হলে সে অমানবিক।’’ একইসঙ্গে তিনি রাজনীতি নিয়েও কথা বললেন। তাঁর মতে, যদি অন্য কোনও রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নিজেদের লাভ খোঁজে, সেটাও অত্যন্ত নিন্দনীয়।

Central Government Anupam Kher COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy