Advertisement
E-Paper

আর্জেন্টিনার জার্সি পরা মাদক ব্যবসায়ীর ছবিকে পাল্টে ব্রাজ়িলের জার্সি, ছবি ভাইরাল হতেই বিতর্কে পুলিশকর্মী! পেলেন শাস্তিও

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই বিকৃত ছবিকে ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ফুটবল ভক্তদের মধ্যে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই দাবি করেন, এটি ডিজিটাল ভাবে সম্পাদনা করা হয়েছে। সমালোচনার মুখে বিএমপি ওই সম্পাদিত ছবিটি প্রত্যাহার করে নেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৮:৩৯

ছবি: সংগৃহীত।

মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাঁর ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জার্সিটি বদলে দিয়েছিলেন পুলিশের এক কর্মকর্তা। গ্রেফতার হওয়া সেই সন্দেহভাজনের পরা ফুটবল জার্সি ডিজিটাল ভাবে পরিবর্তন করায় বিপাকে পড়েছেন বাংলাদেশের ওই পুলিশকর্মী। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে পুলিশের নিজস্ব নেটওয়ার্ক চ্যানেলের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেওয়ার আগে ওই পুলিশকর্মী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সিতে বদলে দেন। ছবিতে এই অস্বাভাবিক সম্পাদনাটি পুলিশমহলে সমালোচনার জন্ম দেয়। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে বরিশালে। সেখানে গত সোমবার বিকেলে মহম্মদপুর কলোনি থেকে ৩৫ বছর বয়সি রাসেল হাওলাদার নামে এক ব্যক্তিকে মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাসেলের ছবি তোলা হয়। সেই ছবিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাব ইনস্পেক্টর তানজিল আহমেদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে রাসেলের পোশাকে আর্জেন্টিনার ফুটবল জার্সির বদলে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। সম্পাদিত ছবিটি এর পর ইমেল ও বিএমপি মিডিয়া হোয়াট্‌সঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাংবাদিকদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিকে ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ফুটবল ভক্তদের মধ্যে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই দাবি করেন, এটি ডিজিটাল ভাবে সম্পাদনা করা হয়েছে। সমালোচনার মুখে বিএমপি ওই সম্পাদিত ছবিটি প্রত্যাহার করে নেয় এবং পরে সঠিক তথ্য-সহ মূল, অপরিবর্তিত ছবিটি পুনরায় প্রকাশ করে। ঘটনার পর এসআই তানজিলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তাঁকে বিএমপি মিডিয়া হোয়াট্‌‌‌সঅ্যাপ গ্রুপ পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে বলে খবর।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy