Advertisement
E-Paper

চার্জে থাকা পাওয়ার ব্যাঙ্ক পরিণত হল আগুনের গোলায়! পুড়ে ছাই জনপ্রিয় ইউটিউবারের ঘর, ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদ প্রতিবেদন অনুসারে ‘লিটল গ্লাভস’ নামে পরিচিত খ্যাতনামী ইউটিউবার শিবাণীর শোয়ার ঘরে চার্জে থাকা একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কে হঠাৎ বিস্ফোরণ ঘটে। কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৫:০৫

ছবি: সংগৃহীত।

পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে রেখে চলে গিয়েছিলেন ইউটিউবার। আর সেই পাওয়ার ব্যাঙ্ক থেকে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। সামান্য অবহেলাও কী ভাবে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তারই এক মর্মান্তিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সংবাদ প্রতিবেদন অনুসারে, সুরতের বাসিন্দা ও ইউটিউবার শিবানী কপিলার বাড়িতে চার্জ দেওয়ার সময় একটি পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিবানী তাঁর ইনস্টাগ্রাম পেজে সেই ঘটনাটির একটি ভিডিয়ো শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে ‘লিটল গ্লাভস’ নামে পরিচিত খ্যাতনামী ইউটিউবার শিবানীর শোয়ার ঘরে চার্জে থাকা একটি অয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কে হঠাৎ বিস্ফোরণ ঘটে। কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ইউটিউব থেকে পাওয়া ডায়মন্ড প্লে বাটনটি। তবে সৌভাগ্যের বিষয় পরিবারের সমস্ত সদস্যই অক্ষত আছেন। শিবানী দুর্ঘটনার পরে ভিডিয়োটি পোস্ট করে জানান যে, তিনি তাঁর শাশুড়িকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে, তিনি বাড়ি থেকে একটি ফোন পান, যেখানে তাঁকে জানানো হয় যে তাঁর শোয়ার ঘরে আগুন লেগেছে। তিনি যখন বাড়ি ফিরে আসেন তখন পুরো ঘরে আগুনে ছড়িয়ে পড়েছিল। তাঁর দাবি, চার্জে থাকা একটি অয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় ঘরে ছিল শিবানীর পোষ্য। আগুনে তার কিছু লোম পুড়ে যায়। শিবানীর বাবা ও তাঁর ম্যানেজার সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নিবিয়ে পোষ্যটিকে নিরাপদে বার করে আনেন।

শিবানীর দাবি, আগুনে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ইউটিউব থেকে পাওয়া সিলভার, গোল্ড ও ডায়মন্ড প্লে বাটনগুলিও ধ্বংস হয়ে গিয়েছে। এ ছাড়াও, তাঁর এসি, দামি ব্যাগ, জামাকাপড়, আসবাবপত্র এবং মেয়ের শৈশবের স্মৃতিবিজড়িত জিনিসপত্রও সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানান তিনি।

Youtuber

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy