Advertisement
E-Paper

স্পেনের রাস্তায় পড়ন্ত আলোয় আদিত্যর বাহুলগ্না অনন্যা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি

অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কপূর নাকি প্রেম করছেন! জল্পনার মাঝেই স্পেনের রাস্তায় দেখা গেল নায়ক-নায়িকাকে একসঙ্গে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১৮:৩৬
Ananya-Aditya

আদিত্য রায় কপূর-অনন্যা পাণ্ডে। —ফাইল চিত্র।

পড়ন্ত বিকেলের আলোয় আদিত্য রায় কপূরের বাহুলগ্না অনন্যা পাণ্ডে। বুধবার এই ছবিই ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমের পাতায়। কালো ড্রেসে রয়েছেন অনন্যা। আর আদিত্যর পরনে হাফ প্যান্ট এবং টি-শার্ট। স্পেনের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন। দেশে বাড়ির বাইরে পা রাখলেই ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। কিন্তু এ বার যেন বিদেশে গিয়েও শান্তি নেই। একসঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁরা। চেনা মুখ দেখতে পেয়েই দূর থেকে ফ্রেমবন্দি নায়ক নায়িকা। অনেক দিন ধরেই চলছে জল্পনা। আদিত্য এবং অনন্যা নাকি প্রেম করছেন। বলিউডের কোনও গোপন পার্টি হোক কিংবা অনুষ্ঠান— সব জায়গাতেই ইদানীং তাঁদের একসঙ্গে দেখা যায়।

বিমানবন্দরের বাইরেও অনেক সময় তাঁদের ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রীরা। তবে প্রকাশ্যে কখনও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। এ বার বিদেশের রাস্তায় তাঁদের ছবিতে একত্রে দেখে অনেকটাই নিশ্চিত দর্শক।কিছু দিন আগে বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে একসঙ্গে বেরোতে দেখা যায় আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডেকে। আদিত্যর পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজ়ার। অনন্যাকে দেখা গেল হালকা নীল রঙের একটি পোশাকে। রেস্তরাঁ থেকে বেরোনোর সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেন যুগল। তবে, ক্যামেরা দেখে এড়িয়ে যাননি তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্যর প্রিয় বন্ধু ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সহ-অভিনেতা রণবীর কপূর বলেন, ‘‘আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ‘এ’ দিয়ে শুরু হয়।’’ রণবীরের এই মন্তব্য করার পরেই তাঁর ইঙ্গিত একেবারে লুফে নেন নেটাগরিকরা। প্রিয় বন্ধুর সিলমোহর বলে কথা! আদিত্য আর অনন্যার প্রেমকথা যে নিছক জল্পনা নয়, তা যে একশো শতাংশ খাঁটি খবর— তা এক প্রকার ধরেই নিয়েছেন অনুরাগীরা। অনন্যার সঙ্গে নাকি গত কয়েক মাস ধরে চুটিয়ে প্রেম করছেন আদিত্য। পোশাকশিল্পী মণীশ মলহোত্রর ফ্যাশন শোয়ে একসঙ্গে র‌্যাম্পেও হেঁটেছেন বলিউডের এই চর্চিত যুগল।

Aditya Roy Kapur Ananya Panday Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy