Advertisement
E-Paper

‘রিয়া কী হাল করেছিল সুশান্তের’! মৃত্যুর আগে অভিনেতার ভিডিয়ো দেখে চোখে জল ভক্তদের

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর আড়াই বছর পর ফের শিরোনামে অভিনেতার মৃত্যুরহস্য। এই বিতর্কের মাঝেই ভাইরাল সুশান্তের মৃত্যুর আগের ভিডিয়ো।

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৬:৫২
কী ছিল সুশান্তের মৃত্যুর আগের সেই ভিডিয়োয়?

কী ছিল সুশান্তের মৃত্যুর আগের সেই ভিডিয়োয়? ছবি: সংগৃহীত।

৩০ মাস পর আবারও শিরোনামে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুরহস্য। হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহর মন্তব্য ফের হইচই ফেলে দিয়েছে মায়ানগরীতে। অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে রহস্যের সমাধান হয়নি এখনও। কিন্তু এরই মধ্যে আবারও ফিরে ফিরে আসছে সুশান্তের মৃত্যুর আগের একটি ভিডিয়ো।

যে ভিডিয়ো দেখে মনেই হচ্ছে তিনি বেশ অসুস্থ ছিলেন। এটা ঠিক সেই সময়ের ভিডিয়ো, যে সময় রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত। তাঁরা একই সঙ্গে থাকতেন সেই সময়। আর এই ভিডিয়োটিও ক্যামেরাবন্দি করেছিলেন রিয়া। কারণ সেই ভিডিয়োয় রিয়ার কথাও শুনতে পাওয়া গিয়েছে। সেই ভিডিয়ো দেখেই একের পর এক মন্তব্য ধেয়ে আসছে রিয়ার দিকে। সুশান্ত অনুরাগীদের আঙুল রিয়ার দিকেই।

কেউ লিখেছেন, “ভগবান! সুশান্তের কী হাল করে দিয়েছিলেন রিয়া।” আবার অনেকে লিখেছেন, “আমি জানি না, এই ভিডিয়োটা দেখে আমার অসহায় লাগছে। সুশান্তের চোখে আমি যে যন্ত্রণা দেখতে পাচ্ছি, আপনারাও কি দেখতে পাচ্ছেন?”

প্রসঙ্গত, রিয়া দাবি করেছিলেন সুশান্তের মৃত্যুর বেশ কিছু দিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অভিনেতার মৃত্যুর আড়াই বছর পর এই মর্গকর্মীর মন্তব্যে আঙুল উঠছে রিয়ার দিকে।

শাহের এই চাঞ্চল্যকর দাবির চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই প্রতিক্রিয়া দিলেন রিয়া চক্রবর্তী। প্রকাশ্যে নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক হেঁয়ালিভরা পোস্ট করেন রিয়া। লেখেন, ‘‘নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করার আগে মনে রাখবে, তুমি আগুনের উপর হেঁটেছ, শয়তানের শক্তিকে পরাস্ত করে ঝড়ঝাপটা পেরিয়ে জয়ী হয়েছ।’’

Sushant Singh Rajput Rhea Chakraborty Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy