Advertisement
E-Paper

অভিনয়ে নেই, ব্যবসায় মন অনুষ্কার! নিজের ব্র্যান্ড রয়েছে বিরাটেরও, বলিউডে এমন ব্যবসায়ী দম্পতি আর কারা?

কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তাঁরা কারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
বলিউডের ব্যবসায়ী দম্পতি কারা?

বলিউডের ব্যবসায়ী দম্পতি কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আজকাল অনেকেই একটি কাজের উপর সম্পূর্ণ নির্ভর করেন না। রোজগারের আরও একটি রাস্তা খোলা রাখেন তাঁরা। বলিউডেও রয়েছেন এমন অনেকে। কয়েক জন জনপ্রিয় বলিউড দম্পতি রয়েছেন, যাঁরা অভিনয়ে নাম করেছেন এবং পাশাপাশি ব্যবসাতেও নজির গড়ে তুলেছেন। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তাঁরা কারা?

১) শাহরুখ খান ও গৌরী খান: বলিউডের অন্যতম ধনী এই তারকাদম্পতি ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এও তাঁদের মালিকানা রয়েছে। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। এক দিকে অভিনয়। আর এক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। তাঁর ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় দিকে দিকে।

২) অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি: এই জুটি ‘ডিজ়িট’নামক একটি বিমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। অনুষ্কার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্য দিকে, বিরাটেরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে যার নাম ‘রং’। বর্তমানে অভিনয় থেকে দূরে অনুষ্কা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। পাশাপাশি, ব্যবসার দিকেও বিশেষ আগ্রহ রয়েছে তাঁর।

Advertisement

৩) অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না: অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থার নাম ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপে বিনিয়োগ করেও আয় করেন তিনি। টুইঙ্কল খন্না পেশায় লেখিকা এবং ব্যবসায়ী। তিনিও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। রিয়্যাল এস্টেট-এও স্বামী-স্ত্রীর বিনিয়োগ রয়েছে।

৪) শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা: তাঁরা আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাঁদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস এবং পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া, শিল্পার রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয় বর্তমানে। রাজ প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাঁদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।

এ ছাড়া কয়েক জন অভিনেত্রী রয়েছেন যাঁরা নিজেরা ব্যবসায়ী নন ঠিকই। তবে তাঁদের সঙ্গীরা বহু দিন ধরে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। যেমন সোনম কপূর বিয়ে করেছেন ব্যবসায়ী আনন্দ অহুজাকে। জুহি চাওলার স্বামী জয় মেটাও পেশায় ব্যবসায়ী। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। তার পর থেকে তিনি অভিনয় থেকে দূরে।

Anushka Sharma Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy