Advertisement
E-Paper

Boman Irani: বড়পর্দার পর এবার অভিষেক ওটিটি-তে, মুঠোফোনে আসছেন বোমান ইরানি

তাঁর ঝুলিতে একের পর এক ‘হিট।’ এ বার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন বোমান ইরানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ২২:৪০

‘মুন্নাভাই এম বি বি এস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’— তাঁর ঝুলিতে একের পর এক সাফল্য। সেই বোমান ইরানি এ বার বড় পর্দার গণ্ডি পেরিয়ে ধরা দিতে চলেছেন মুঠোফোনে। ওটিটি-তে অভিনেতার নতুন যাত্রা শুরু ডিজনি স্টার হটস্টারের ওয়েব সিরিজ ‘মাসুম’-এর হাত ধরে।

আইরিশ থ্রিলার সিরিজ ‘ব্লাড’। জনপ্রিয় সেই সিরিজই এ বার হিন্দিতে নতুন মোড়কে দেখবেন দর্শক। পরিবারে ঘটে যাওয়া এক মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজের প্রেক্ষাপট।

এক বিবৃতিতে বোমান বলেন, "বহু প্রতীক্ষার পর অবশেষে ডিজিটাল মাধ্যমে অভিষেক ঘটতে চলেছে আমার। আমার বিশ্বাস এই বছর ওটিটিতে এই সিরিজ অন্যতম জনপ্রিয় হতে চলেছে। আমার কাছে অভিনয়ের এক নতুন দরজা খুলে গিয়েছে।" সঙ্গে অভিনেতার সংযোজন , "সামারার মতো নতুন অভিনেত্রীর সঙ্গে কাজ করে আমার খুব ভাল লেগেছে। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি।"

ইতিমধ্যেই সামনে এসেছে সিরিজের প্রচার ঝলক। বোমান জানান, একটি পরিবারের গল্পে কিছু মানুষের সম্পর্কের জটিলতার কথা বলবে এই সিরিজ। নতুন মাধ্যমে নতুন কাজ তিনি ভরপুর উপভোগ করেছেন বলে জানান অভিনেতা।

Boman Irani ott Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy