Advertisement
E-Paper

‘নিজের উপরে আস্থা হারিয়েছিলাম, কত রাত একা কেঁদেছি’! ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতি, কী ভাবে নিজেকে সামলাচ্ছেন সেলিনা?

মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন সকলেরই। সেলিনার ব্যক্তিজীবনে টালমাটাল অবস্থা। কঠিন পরিস্থিতির সঙ্গে কী ভাবে মানিয়ে নিচ্ছেন সেলিনা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৬:০২
Celina Jaitly Opens Up About Healing & Finding Peace Amid Divorce Battle

কী ভাবে নিজেকে সামলাচ্ছেন সেলিনা? ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবনে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। চলছে তাঁর বিচ্ছেদের মামলা। পাশাপাশি, ২০২৪ সাল থেকে আরব আমিরশাহীতে তাঁর ভাই আটক রয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক। এমন অবস্থায় অভিনেত্রীর মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হলেও তিনি সেরে উঠছেন বলে জানালেন। ভাগ করে নিলেন একাধিক ঝলমলে ছবি।

মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন সকলেরই। কঠিন পরিস্থিতির সঙ্গে কী ভাবে মানিয়ে নিচ্ছেন সেলিনা? কী ভাবে থাকছেন ঝলমলে? নিজেকে মানসিক ভাবে সারিয়ে তোলার সফর-কাহিনি শোনালেন তিনি। অভিনেত্রী জানান, এমন দিন কেটেছে যে দিন তিনি একা একা কেঁদেছেন। কখনও বুকের ভিতরটা হু হু করেছে, মনে হয়েছে এই লড়াই ছেড়ে পালিয়ে যাওয়াই একমাত্র উপায়। কিন্তু, সেলিনা তা করেননি। এ সবের মধ্যে বরং নিজের সঙ্গে একাত্ম হতে পেরেছেন তিনি। শান্তি খুঁজে পেয়েছেন। যত দিন গিয়েছে তত শক্তিশালী হয়েছেন, আত্মবিশ্বাসী হয়েছেন।

সমাজমাধ্যমে অভিনেত্রী লেখেন, “যদি আমাকে সুখে থাকতে, আমার পছন্দের খাবার খেতে, সুন্দর পোশাক পরে হাসতে দেখেন… তা হলে আমাকে আমার মতো থাকতে দেবেন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না। যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখনও আপনারা ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি। তাই এখন আমাকে হাসতে দেখলে বুঝবেন, এই পথটা সহজ ছিল না।” তাঁর মুখের হাসি আদতে অনেক যন্ত্রণা দিয়ে তৈরি, জানান অভিনেত্রী। তাঁর মতে, এই হাসিটা তিনি অর্জন করেছেন। তিনি বলেন, “দুনিয়ার পিছনে ছুটে লাভ নেই, নিজের কাছেই ফিরে আসা প্রয়োজন। নিজের কাছে ফিরে এসে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করুন।”

Advertisement

সেলিনা গত ১৪ বছর ধরে রুপোলি পর্দা থেকে দূরে। তাঁকে শেষ ২০১১ সালের ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল।

Celina Jaitly Celeb Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy