২০২২ সালে বিয়ে করেছিলেন হংসিকা মোটওয়ানী। কাছের বান্ধবীর স্বামীকে বিয়ে করায় কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। সেই দাম্পত্যে সম্প্রতি ইতি টেনেছেন হংসিকা। স্বামী সোহেল খতুরিয়ার সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী। আইনি বিচ্ছেদ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে তাঁদের। কিন্তু স্বামীর কাছ থেকে একটি টাকাও খোরপোশ নেননি হংসিকা। অভিনেত্রীর নিজস্ব সম্পত্তির পরিমাণ কত?
শিশুশিল্পী হিসাবেও জনপ্রিয় ছিলেন হংসিকা। ‘কোই মিল গয়া’ ছবিতে একটি বালিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এখন তিনি নাকি ৩৭ কোটি টাকার অধিকারী। বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন ৩৪ বছর বয়সি অভিনেত্রী। ছবিতে অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেন তিনি। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগও রয়েছে তাঁর। মাসে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা রোজগার করেন বলে শোনা যায়।
মুম্বইের অন্ধেরীতে বিলাসবহুল বাড়ি রয়েছে হংসিকার। গাড়ির সম্ভারেও রোলস রয়েস, বিএমডব্লিউ ও জাগুয়ারের মতো গাড়ি রয়েছে।
আরও পড়ুন:
হংসিকার স্বামী অর্থাৎ সোহেলের সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা বলে শোনা যায়। পেশায় তিনি উদ্যোগপতি। এ ছাড়া পারিবারিক ব্যবসাও রয়েছে তাঁর।
হংসিকাকে বিয়ে করার আগে রিঙ্কি বজাজের সঙ্গে বিবাহিত ছিলেন সোহেল। রিঙ্কি ও হংসিকা সম্পর্কে ভাল বন্ধু ছিলেন। কিন্তু পরে হংসিকা বান্ধবী রিঙ্কির প্রাক্তন স্বামীকে বিয়ে করেই কটাক্ষের শিকার হয়েছিলেন। সমালোচিত হয়েছিলেন সোহেল নিজেও।
কেন বিচ্ছেদের পথে হাঁটলেন হংসিকা ও সোহেল? হংসিকার আইনজীবী আদনান শেখ আদালতকে জানান, বিয়ের পরে দম্পতি খুব কম সময়ের জন্য একসঙ্গে ছিলেন। সময়ের সঙ্গে তাঁরা বুঝেছেন, তাঁদের দু’জনের মধ্যে নানা বিষয়ে পার্থক্য রয়েছে। জীবনযাপন থেকে শুরু করে মতামত, আচরণ, সর্বত্রই নাকি তাঁদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। খুব ছোটখাটো বিষয় নিয়েই নাকি তাঁদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকত। কিন্তু শেষপর্যন্ত সমীকরণ এমন জায়গায় পৌঁছোয়, এক ছাদের তলায় থাকা তাঁদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। তাই শেষপর্যন্ত তাঁরা বিচ্ছেদের পথে হাঁটারই সিদ্ধান্ত নেন।