মুসলিম হিসাবে লজ্জিত। পহেলগাঁও ঘটনা দেখে এই মন্তব্য করেছেন সুরকার সেলিম মার্চেন্ট। এমনকি কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলাম মোটেই এমন শিক্ষা দেয় না। সেলিমের সঙ্গে সহমত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও।
সেলিম মার্চেন্টের ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করে মুনাওয়ার লিখেছেন, “সত্যি কথা! যারা এটা ঘটিয়েছে, তাদের খুঁজে খুঁজে ফাঁসি দেওয়া উচিত।” এর সঙ্গে আরও একটি পোস্ট করেছেন মুনাওয়ার। সেখানে তিনি লিখেছেন, “কেউ কারও মনে আঘাত করলেই ঈশ্বর তাকে ক্ষমা করেন না। সেখানে ওরা নিরীহ মানুষদের খুন করেছে। ক্ষমার প্রশ্নই ওঠে না। কিন্তু এ বারও হয়তো বিচার হবে না। শুধু রাজনীতিই হবে। আমাদের দেশে শোক পালন করা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন:
মুনাওয়ারের এই পোস্ট দেখে তাঁর অনুরাগীদের দাবি,“এই হল আসল মুসলিম।” তবে নিন্দকেরও অভাব নেই। কৌতুকশিল্পী হিসেবে তাঁর বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সংশোধনাগারেও ছিলেন মুনাওয়ার। তাই নিন্দকদের কটাক্ষ, “পহেলগাঁওতে যারা হত্যালীলা চালিয়েছে, তারা তো আপনাদেরই লোক।” তবে এই সব মন্তব্যে কান দেননি ‘বিগবস্’ খ্যাত মুনাওয়ার।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত হয় ভূস্বর্গ কাশ্মীর। তার পর থেকেই গোটা দেশ ত্রস্ত। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। কল্পনাও করেননি, জঙ্গিদের মুখোমুখি হতে হবে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। আহত অন্তত ৬০। প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা