Advertisement
E-Paper

‘দুশ্চিন্তায় রয়েছি’, ইরান-ইজ়রায়েলের সংঘর্ষে ভিন্‌‌দেশে আটকে পড়েছেন সন্দীপ্তা, দেশে ফিরবেন কী ভাবে?

ইউরোপে বেড়াতে গিয়ে প্যারিসে আটকা পড়লেন সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। দেশে ফেরা নিয়ে কী ভাবছেন, জানালেন আনন্দবাজার ডট কম-কে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৪:৩৪
ইরান-ইজ়রায়েল সংঘর্ষ ভিন্‌দেশে আটকা সন্দীপ্তা সেন।

ইরান-ইজ়রায়েল সংঘর্ষ ভিন্‌দেশে আটকা সন্দীপ্তা সেন। ছবি: সংগৃহীত।

উত্তপ্ত গোটা পশ্চিম এশিয়া। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ইরানও প্রত্যাঘাত করছে বলে খবর। এ-হেন পরিস্থিতিতে কাঁপছে দুবাই, দোহাও। এই সংঘর্ষের প্রভাব এসে পড়েছে বিনোদনজগতেও। ইতিমধ্যেই দুবাইয়ে বেড়াতে গিয়ে একটি হোটেলে বন্দি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর পুত্র। এ বার ইউরোপে বেড়াতে গিয়ে প্যারিসে আটকে সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। আনন্দবাজার ডট কমকে জানালেন দেশে ফেরার পরিকল্পনা।

গোটা ইউরোপ সফর ভাল মতোই কাটছিল তাঁদের। বিপত্তি ঘটল ফেরার আগে। ১ মার্চ তাঁরা প্যারিসে এসে পৌঁছোন। সেখান থেকে দুবাইয়ের উড়ান ধরার কথা। তারপর সেখান থেকে দেশের বিমানে ওটার কথা ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকেই উত্তাল পশ্চিম এশিয়া। তার জেরেই ফ্রান্সে আটকা পড়েছেন সন্দীপ্তা ও তাঁর স্বামী। অভিনেত্রীর কথায়, ‘‘ট্রিপটা ভাল ভাবেই হয়েছে। প্যারিস থেকে উড়ান ছিল। দুবাই হয়ে ভারতে ফেরার কথা আমাদের। কিন্তু ১ তারিখের উড়ান বাতিল। যদিও আমাদের উড়ান সংস্থা ৫ তারিখে ফেরার টিকিট করে দিয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আবার উড়ান বাতিল হতে পারে। তাই খুব দুশ্চিন্তায় আছি। আসলে অন্য সমস্ত রুটও বন্ধ। অন্য রুট হয়ে যে ফিরব তারও অবস্থা নেই।’’

সন্দীপ্তা জানালেন, ফ্রান্সে পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যেকার সংঘর্ষের কোনও উত্তাপ এসে পড়েনি। তবু তিনি চিন্তায় রয়েছেন। কারণ, তাঁদের ট্রিপ শেষ। আর বেশিদিন সে দেশে থাকাটা সমস্যার। সন্দীপ্তার কথায়, ‘‘৫ তারিখেও যদি ফিরতে না পারি, তা হলে খুব অসুবিধেয় পড়ব আমরা। ফিরতে হবে। ওখানে কাজ পড়ে আছে। আর এ দেশে কত দিনই বা থাকব!’’

Sandipta Sen Iran Israel Conflict Dubai Bengali Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy