মা হওয়া নয় মুখের কথা। তার পরেও সব মেয়েই স্বপ্ন দেখেন সংসার-সন্তানের। খ্যাতনামী হয়েও এই এক জায়গায় তিনি ব্যতিক্রমী নন। রশ্মিকা মন্দানা। বিজয় দেবরকোন্ডার সঙ্গে সবে তাঁর বাগ্দান হয়েছে, তখন থেকেই তাঁর চোখে সন্তান-সংসার নিয়ে স্বপ্ন!
সদ্য উদয়পুরে সাতপাক সারলেন বিজয়-রশ্মিকা। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই নাকি তাঁর কথায় আবার সেই ‘বিশেষ’ অনুভূতির আভাস মিলেছে। রশ্মিকা ইঙ্গিতে জানিয়েছেন, মা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এক নয়, একাধিক সন্তানের মা হওয়ার ভাবনা রয়েছে! এবং মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা তাঁর কাছে প্রথম এবং প্রধান হবে। কারণ নায়িকা মনে করেন, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্কের বাঁধনকে আরও জোরালো করে।
সে ক্ষেত্রে রশ্মিকার পেশাজীবন কি প্রশ্নের মুখে পড়তে পারে? কারণ, বিনোদনদুনিয়ায় ঘড়ি ধরে আট ঘণ্টা কাজ হয় না। তখন কাকে আগে বাছবেন নায়িকা? রশ্মিকা তারও জবাব দিয়েছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সবার আগে সন্তান। তিনি ভাবী সন্তানের জন্য সব করতে প্রস্তুত। তার জন্য যত দূর যেতে হয়, তিনি যাবেন।