Advertisement
E-Paper

আধ্যাত্মিক গুরু হেমন্ত মহারাজ সেজে প্রকাশ্যে অরিন্দম গঙ্গোপাধ্যায়, ‘দেবী’ সিরিজ়ে আর কী কী চমক থাকবে?

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, আভেরি সিংহ রায়,অম্লান মজুমদার, অনির্বাণ ভট্টাচার্য-সহ আরও অনেকে। প্রথম বার অরিন্দমকে দর্শক দেখবে এই ধরনের চরিত্রে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৪:০০
নতুন ভূমিকায় অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়।

নতুন ভূমিকায় অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

পরনে সাদা পাঞ্জাবি, ধুতি, গলায় ফুলের মালা, গায়ে উত্তরীয়—গুরু হেমন্ত মহারাজ এলাকার খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। সঙ্গে তার গৃহকর্মী ছন্দামাসি। নিখোঁজ অভিনেত্রী স্নেহার হারিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তাদের হাত? রহস্য খুঁড়তে খুঁড়তে মহারাজের জালের হদিস পেল মহিলা কনস্টেবল দেবী। এমনই এক রোমাঞ্চে মোড়া কাহিনিকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ় ‘দেবী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, আভেরি সিংহ রায়, অম্লান মজুমদার, অনির্বাণ ভট্টাচার্য-সহ আরও অনেকে। প্রথম বার অরিন্দমকে দর্শক দেখবে এই ধরনের চরিত্রে। তাঁকে মূলত ছোটপর্দায় দেখতেই অভ্যস্ত দর্শক। প্রকাশ্যে নতুন সিরিজ়ে শিল্পীদের লুক।

মহিলা পুলিশের চরিত্রে আভেরি।

মহিলা পুলিশের চরিত্রে আভেরি। নিজস্ব চিত্র।

অরিন্দম বললেন, “আধ্যাত্মিক চরিত্রে আগেও অভিনয় করেছি। এটা একটু অন্য ধরনের। খুবই ভাল অভিজ্ঞতা। আমাদের শুটিং শিডিউল এমন ছিল যে প্রায় পুরো প্রোডাকশনটাই আউটডোর লোকেশনে হয়েছে। নৈহাটি এবং রানাঘাটের বড়কুল্লার একেবারে নির্মল, সুন্দর পরিবেশে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। বিশেষ করে বাদকুল্লার আশ্রমের লোকেশনটা অসাধারণ। পুরো ইউনিট—পরিচালক, ডিওপি, প্রোডাকশন কো-অর্ডিনেটর থেকে শুরু করে সমস্ত ক্রু মেম্বার—সবাই ভীষণ সহযোগিতাপূর্ণ ছিলেন এবং আমাদের কাজের অভিজ্ঞতাকে খুবই স্বচ্ছন্দ করে তুলেছিলেন।”

নতুন সিরিজ়ে অরিন্দম এবং অনির্বাণ।

নতুন সিরিজ়ে অরিন্দম এবং অনির্বাণ। নিজস্ব চিত্র।

উত্তেজিত, অভিনেত্রী আভেরিও। তিনি বললেন, “দেবী” নামের মধ্যেই এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। তবুও, জীবনের নানা চাপ ও সংঘাতের মধ্যেও কিছু নারী নিজের শক্তিতে সত্যিকারের “দেবী” হয়ে ওঠেন। আমার চরিত্রটিও ঠিক তেমনই। তার মনে একসঙ্গে অনেক ছোট ছোট অনুভূতি কাজ করে, কিন্তু কোন অনুভূতি কখন প্রাধান্য নেবে, তা আগে থেকে বোঝা কঠিন। এই বিষয়টাই দেবীর চিত্রনাট্যকে আমার কাছে এত আকর্ষণীয় করে তুলেছিল। একজন অভিনেত্রী হিসেবে আমি অনেকটা স্বাধীনতা পেয়েছি—নিজের মতো করে চরিত্রটিকে গড়ে তোলা, ভাবা এবং তার সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার সুযোগ ছিল। না, কোনো বাস্তব জীবনের নির্দিষ্ট রেফারেন্স আমি মাথায় রাখিনি, খুঁজেও দেখিনি। আমি চেয়েছি নিজের ভেতর থেকেই এক নতুন ‘দেবী’কে তুলে আনতে।” খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ়। দিন ক্ষণ এখনও ঠিক হয়নি।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy