Advertisement
E-Paper

নাকের জল না চোখের জল? চারুকে প্রশ্ন আর্যর!

'সাঁঝেরবাতি'-র শ্যুট চলছে বাসের ভেতরে। পরিচালকের কাছ থেকে দৃশ্যের বিস্তারিত তথ্য নেওয়ার সময়ে আর্যরূপী রিজওয়ান রব্বানি শেখ ক্যামেরা ধরলেন দেবচন্দ্রিমার দিকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২১
দেবচন্দ্রিমা রায় ও রিজওয়ান রব্বানি শেখ

দেবচন্দ্রিমা রায় ও রিজওয়ান রব্বানি শেখ

একী অবস্থা চারু থুড়ি দেবচন্দ্রিমার? আর্যর জন্য নাকের জল, চোখের জলে একাকার অভিনেত্রী।

সর্দিতে নাজেহাল দেবচন্দ্রিমা রায়। এ দিকে কান্নাকাটি করতে হবে চারুকে। ক্যামেরার পেছনের মজাদার মুহূর্ত ধরা পড়ল অভিনেত্রীর সমাজমাধ্যমে।

'সাঁঝেরবাতি'-র শ্যুট চলছে বাসের ভেতরে। পরিচালকের কাছ থেকে দৃশ্যের বিস্তারিত তথ্য নেওয়ার সময়ে আর্যরূপী রিজওয়ান রব্বানি শেখ ক্যামেরা ধরলেন দেবচন্দ্রিমার দিকে।

এক দিকে চোখ ভেসে যাচ্ছে জলে। অন্য দিকে নাকের জল সামলাতে হচ্ছে অভিনেত্রীকে। ধোঁয়াশায় রিজওয়ান৷ দেবচন্দ্রিমার থেকে জানতে চাইলেন, 'নাক টানছ কেন?' অভিনেত্রী জানালেন, 'জল পড়ছে।' তাতে 'ছি ছি' করে উঠতেই রিজওয়ানকে 'ত্যাত!' করে বকে দিলেন দেবচন্দ্রিমা।

ভিডিয়োটি পোস্ট করলেন দেবচন্দ্রিমা খোদ। নীচে লিখলেন, 'পরে উড়িয়ে দেব হয়তো।' কিন্তু অনুরাগীদের কাতর আর্তি, অভিনেত্রীকে বড়ই ভাল লাগছে এ ভাবে। যেন সরিয়ে না নেন তিনি।

Sheikh Rizwan Rabbani Saanjher Baati Debchandrima Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy