Advertisement
E-Paper

নতুন টিউমরের অস্ত্রোপচার হল দীপিকার! যন্ত্রণায় কী অবস্থা তাঁর? জানালেন স্বামী শোয়েব

নতুন করে টিউমর ধরা পড়তেই চিকিৎসকের কাছে ছুটে যান দীপিকা। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার অস্ত্রোপচারের পরে শোয়েব অনুরাগীদের আশ্বস্ত করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৬
Deepika Kakar has undergone the surgery and now doing well

অস্ত্রোপচারের পরে কেমন আছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

ফের শরীরে বাসা বেঁধেছিল অসুখ। যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার হওয়ার খবর দেন দীপিকা কক্কড়। গত বছর মে মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। তার পরে চলে দীর্ঘ লড়াই। সম্প্রতি ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই যকৃতে ফের একটি টিউমার ধরা পড়ে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। সেই টিউমারের অস্ত্রোপচার করালেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরে কেমন আছেন তিনি? জানালেন শোয়েব।

নতুন করে টিউমার ধরা পড়তেই চিকিৎসকের কাছে ছুটে যান দীপিকা। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মঙ্গলবার অস্ত্রোপচারের পরে অভিনেত্রীর অনুরাগীদের আশ্বস্ত করতে এক বিবৃতিতে শোয়েব লেখেন, “আল্লার আশীর্বাদ আর আপনাদের সকলের প্রার্থনায় দীপিকার অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সব ভালমতোই মিটেছে।”

কেমন আছেন ছোটপর্দার অভিনেত্রী? শোয়েব লেখেন, “দীপিকা ভাল আছে। সামান্য যন্ত্রণা রয়েছে। কিন্তু কোনও চিন্তার কারণ নেই। প্রার্থনা করার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।”

Advertisement

নতুন করে টিউমারের কথা জানতে পেরে দীপিকা বলেন, “আমি সব সময়ে বলি, শুধু ক্যানসার নয়। যে কোনও অসুখের সঙ্গে বেঁচে থাকাই খুব কঠিন। চিকিৎসা চলছিল, তার মধ্যেই ফের ফিরে আসছে সেই অসুখ। চিকিৎসকেরা আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। কিন্তু আবার হচ্ছে, এটা জানতে পেরে এবং রুহানের (পুত্র) কথা ভেবে আমি ও শোয়েব খুবই আতঙ্কিত।”

কী উপসর্গ দেখা দিয়েছিল, তা নিয়েও কথা বলেন দীপিকা। আতঙ্কিত অভিনেত্রী বলেন, “আবার আমার যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার পাওয়া গিয়েছে। দু’দিন প্রবল যন্ত্রণায় ভুগেছি। আগের মতো কাঁধে ব্যথা হচ্ছিল। দু’জনেই ভয় পেয়ে যাই। চিকিৎসকের কাছে যাই। এই দিনটা আমার জন্য কঠিন ছিল। দয়া করে প্রার্থনা করুন।”

Dipika Kakar Dipika Kakar Ibrahim Health Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy