Advertisement
E-Paper

‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের মাঝেই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রণবীর সিংহকে! কেন?

রণবীর সিংহের আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন সাধারণ মানুষ। এ বার তাঁকে চাইতে হবে ক্ষমা। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৭:৫১
Dhurandhar 2 Star Ranveer Singh To Submit \\\\\\\'Unconditional Apology\\\\\\\' In Court

কেন ক্ষমা চাইতে হবে রণবীর সিংহকে? ছবি: সংগৃহীত।

প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। প্রথম ছবির পরে এই ছবি দেখেও প্রায় সর্বত্র প্রশংসা রণবীর সিংহের। এরই মাঝে আবার বিপাকে পড়লেন অভিনেতা। আদালতের কাছে নিঃর্শত ক্ষমা চেয়ে হলফনামা জমা দিতে হবে রণবীরকে। কেন?

অভিযোগ, গত বছরের শেষ দিকে একটি অনুষ্ঠানমঞ্চে ‘কান্তারা’ ছবির মুখ্য অভিনেতা ঋষভ শেট্টীর অনুকরণ করেন রণবীর। ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অভিনয়ও সে দিন মঞ্চে করে দেখিয়েছিলেন তিনি। এমনকি, চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন রণবীর। ওই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিনেতার এমন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন সাধারণ মানুষ। অভিযোগ ওঠে, ঋষভকে অপমানের পাশাপাশি রণবীর ধর্মীয় ভাবাবেগেও আঘাত করেছেন। সেই বিতর্ক এখনও জারি।

কর্নাটক আদালতে রণবীরের বিরুদ্ধে মামলা করা হয়। সেখানেই বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্ট করে দেন, “ধর্মীয় বিশ্বাসকে উপহাস করার অধিকার কোনও তারকারও নেই।” তিনি রণবীরকে সাফ বলেন, “আপনি খ্যাতনামী অভিনেতা। জনতার উপরে আপনার প্রভাব বেশি। তাই আপনার দায়িত্বও বেশি। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে।” আগামী ১০ এপ্রিল এই মামলার শুনানি। ওই দিন আদালতের কাছে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিতে বলা হয়েছে রণবীরকে। যদিও অপর আইনজীবী প্রশান্ত মেথলের দাবি, শুধু আদালতে ক্ষমা চাইলেই হবে না। অভিনেতাকে সমাজমাধ্যমেও ক্ষমা চাইতে হবে এবং সেটা তাঁকে প্রকাশ্যে এসে করতে হবে। এই প্রেক্ষিতে রণবীরের আইনজীবী জানান, অভিনেতা গোটা ঘটনায় দুঃখিত ও আহত। তিনি শীঘ্রই লিখিত ভাবে ক্ষমা চাইবেন বলেও জানানো হয়েছে। এ ছাড়াও অভিনেতা মহীশূরের চামুন্ডাদেবীর মন্দিরে গিয়েও ক্ষমা চেয়ে আসবেন বলে জানানো হয়েছে।

Ranveer Singh Dhurandhar 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy