Advertisement
E-Paper

Shilpa Shetty: আচমকাই চুল ছেঁটে ফেললেন বলি তারকা শিল্পা শেট্টি

গত ২০ সেপ্টেম্বর জামিন পান শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ছাড়া হয়েছে পর্ন-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৭:৫২
চুল ছেঁটে ফেলেছেন শিল্পা।

চুল ছেঁটে ফেলেছেন শিল্পা।

গত ২০ সেপ্টেম্বর জামিন পান অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ছাড়া হয়েছে পর্ন-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে। তার পর থেকে এক বারও দু’জনে একসঙ্গে প্রকাশ্যে আসেননি। পারিবারিক অনুষ্ঠানেও তাঁরা একসঙ্গে দেখা দেননি। কেবল জানা গিয়েছিল, অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন রাজ-শিল্পা। যার সঙ্গে রাজের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিল মুম্বইয়ের সংবাদমাধ্যম।

সম্প্রতি শিল্পা চুল ছেঁটে ফেলেছেন।

রাজ জেলে থাকাকালীন নাকি শিল্পা মানত করেছিলেন যে রাজ জেল থেকে মুক্তি পেলে তিনি চুল কেটে ফেলবেন। আর তাই নাকি নতুন এই চুলের কায়দা তাঁর। যে ভিডিয়োটি দিয়েছেন শিল্পা, তাতে চুল কাটার প্রক্রিয়াটিও দেখানো হয়েছে। মাথার নীচের অংশ থেকে বেশ খানিকটা ছেঁটে ফেলা হচ্ছে।

অন্য আরও একটি ভিডিয়ো দিয়েছেন শিল্পা। যেখানে দেখা যাচ্ছে, নতুন কায়দায় চুল বাঁধছেন তিনি। তার পর শরীরচর্চায় মেতে উঠছেন রাজ-পত্নী। সেই ভিডিয়োর পাশে তিনি লিখেছেন, ‘জীবনে এক বারও ঝুঁকি না নিয়ে কী ভাবে জীবন যাপন করবে তুমি? তা সে চুল ছেঁটে ফেলা হোক বা নতুন শরীরচর্চা রপ্ত করাই হোক।’

গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার জন্য রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযোগ তোলা হয়েছিল, পর্ন বানিয়ে ‘হটশটস’ এবং ‘বলিফেম’ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

shilpa shetty Raj Kundra Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy