Advertisement
E-Paper

আবার বিতর্কে ‘হেরা ফেরি ৩’, বাবুরাও চরিত্রে দেখা যাবে না পরেশকে? খবর ছড়াতে কী বললেন পরিচালক প্রিয়দর্শন?

শোনা গিয়েছে, এই ছবি থেকে আবার সরে দাঁড়িয়েছেন পরেশ। খবর ছড়াতেই ফের চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষত, এই ছবির অনুরাগীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এ বার তা হলে বাবুরাও-এর চরিত্রে দেখা যাবে কাকে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২১:৩৮
পরিচালক প্রিয়দর্শন কী বললেন পরেশ প্রসঙ্গে?

পরিচালক প্রিয়দর্শন কী বললেন পরেশ প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম আলোচিত ছবি ‘হেরা ফেরি’। এই ছবির ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ে বিপুল আলোচনা চলছে। ছবি থেকে অভিনেতা পরেশ রাওয়ালের সরে যাওয়া নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। কিন্তু পরে পরেশ জানিয়েছিলেন, তিনি এই ছবিতে অভিনয় করছেন। সব বিবাদ মিটে গিয়েছে। কিন্তু আবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।

শোনা গিয়েছে, আবার এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ। এই খবর ছড়াতেই ফের চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষত, এই ছবির অনুরাগীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এ বার তা হলে বাবুরাও-এর চরিত্রে দেখা যাবে কাকে? অন্দরের খবর, ২০২৫ সালের একটি পুরনো খবরকে কেন্দ্র করে নতুন ভাবে চলছে আলোচনা। তাতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছেন।

কয়েক মাস আগেই খবর ছড়িয়েছিল, সহ-অভিনেতা অক্ষয় কুমার এবং সুনীল শেট্টীর সঙ্গে সমস্ত মতভেদ মিটিয়ে ফের ‘হেরা ফেরি ৩’-এ যোগ দিচ্ছেন পরেশ। সেই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা। কারণ, দর্শকের মতে বাবুরাও চরিত্র ছাড়া ‘হেরা ফেরি’ যেন অসম্পূর্ণ।

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং একাধিক বিনোদনমাধ্যমে ফের দাবি করা হয়, ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা। বিষয়টি নিয়ে যখন জল্পনা চরমে, তখন ছবির পরিচালক প্রিয়দর্শন স্পষ্ট জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তাঁর কথায়, ‘‘আমি এ ব্যাপারে কিছুই অবগত নই।’’

Paresh Rawal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy