Advertisement
E-Paper

‘ভারতের অগ্রগতি ভারতীয়দেরই ভাবতে দিন’, মোদীকে নিয়ে মন্তব্য, ধ্রুব রাঠীকে তোপ রূপালির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন ধ্রুব। নেটপ্রভাবী পদ্মশিবিরের বিরোধী হিসাবেই পরিচিত। সেই ধারা বজায় রেখেই তিনি মন্তব্য করেন। সেই মন্তব্যের বিরোধিতা করেছেন রূপালি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২১:১৬
Rupali Ganguly took a dig at Dhruv Rathee for his comment on PM Modi

রূপালির নিশানায় ধ্রুব। ছবি: সংগৃহীত।

ধ্রুব রাঠীকে তোপ দাগলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন ধ্রুব। নেটপ্রভাবী পদ্মশিবিরের বিরোধী হিসাবেই পরিচিত। সেই ধারা বজায় রেখেই তিনি মন্তব্য করেন। সেই মন্তব্যের বিরোধিতা করেছেন রূপালি।

ধ্রুব তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “যেখানেই যান ওঁর অপমানিত হওয়া উচিত। গত বারো বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি।” এমনই নানা ভাবে মোদীকে কটাক্ষ করেন তিনি। পোস্টের জবাবে রূপালি লেখেন, “আমাদের প্রধানমন্ত্রীর জন্য ‘অপমান’ শব্দটি ব্যবহার করা হচ্ছে, যা সত্যিই হাস্যকর। কারণ তিনি এমন একজন নেতা, যাঁকে সব দেশে অনবরত সম্মানিত করা হচ্ছে। আজকের বিশ্বে, আমার প্রধানমন্ত্রী সারা বিশ্বে সবচেয়ে সম্মানিত নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে গণতন্ত্র বজায় রেখে তিনি নির্বাচিত হয়েছেন। গত ২৫ বছর ধরে নির্বাচনে জিতেই চলেছেন তিনি। প্রথমে মুখ্যমন্ত্রী হিসাবে এবং পরে প্রধানমন্ত্রী হিসাবে জয়ী হয়েছেন। বলে বোঝানোর ভাষা নেই, কী ভাবে কোটি কোটি মানুষ তাঁকে ভালবাসে, সম্মান করে ও বিশ্বাস করে।”

এখানেই শেষ নয়। মোদীর প্রশংসা করার পরে ধ্রুব রাঠীকে অভিনেত্রীর স্পষ্ট জবাব, “ভারতের অগ্রগতির বিষয়টা ভারতীয়দেরই ছেড়ে দিন। ভারতীয়রা বুঝে নেবেন, তাঁদের জন্য কোনটা ভাল, কোনটা খারাপ। বিদেশ থেকে ইউটিউবে বার্তা চাই না। ভারতের মাটির সঙ্গে যার যোগাযোগ নেই, সে মুখপাত্র হয়ে ওঠার চেষ্টা করছে সমালোচনা করে।” ধ্রুব ও রূপালির এই বাগ্‌যুদ্ধ মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Rupali Ganguly Dhruv Rathee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy