Advertisement
E-Paper

১০ দিন হল ছেলে রাজ্যের খোঁজ নেননি শরিফুল রাজ, স্বামীর বিরুদ্ধে নতুন অভিযোগ পরীমণির

এক দিকে গোপন ভিডিয়ো ফাঁস নিয়ে বিতর্ক তুঙ্গে। তারই মধ্যে স্বামী রাজের বিরুদ্ধে নতুন অভিযোগ পরীমণির। নায়িকার খোঁজ নিচ্ছেন না তাঁর স্বামী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৪:৫১
Bangladeshi Actress Pori Moni\\\'s reaction

গোপন ভিডিয়ো ফাঁসের প্রসঙ্গে কী বললেন পরীমণি? —ফাইল চিত্র।

ফের বিতর্কে পরীমণি এবং তাঁর স্বামী শরিফুল রাজ। অভিনেতার ফেসবুক থেকে ছড়িয়ে পড়ে অভিনেত্রী তানজিন তিশা এবং সুনেরাহ বিনতে কামালের গোপন ভিডিয়ো। এই ঘটনায় পরীমণির দিকে পরোক্ষ ভাবে আঙুল তুলেছেন অভিনেত্রী সুনেরাহ। এই ঘটনার পর রাজের সঙ্গে কি কথা হয়েছে অভিনেত্রীর?

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে সবটা বিস্তারিত জানিয়েছেন সুনেরাহ। রাজের সঙ্গে যে তাঁর প্রায় ১০ বছরের বন্ধুত্ব, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে রাজের বক্তব্য সকলের সঙ্গে ভাগ করে নেন। সুনেরাহ বলেন, “রাজ আমায় বলেছে ওর ফোন কেউ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ও বলে, “আমি এমন করতে পারি বলে তোর মনে হয়?” রাজের ফোন থেকে অন্য কেউ করেছে এমন। এ বার আপনারাই বুঝুন অন্য জন কে হতে পারে!”

অন্য দিকে, পরীমণির বক্তব্য সম্পূর্ণ আলাদা। নায়িকার দাবি, শেষ ১০ দিন স্বামী শরিফুলের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। পরীমণি বলেন, “আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে তেমন কিছু তো হয়নি যে ও বাড়ি ফিরবে না। তবে শেষ ১০ দিন আমি ফোন করলে কেটে দিয়েছে। বাচ্চার খোঁজও নেয়নি। তা হলে আমি কী ভাবে ভিডিয়ো পোস্ট করব?”

তবে কি ফের পরীমণি এবং রাজের সম্পর্কে চিড়? তা অবশ্য খোলসা করেননি নায়িকা। আগে বিদ্যা সিন্‌হা সাহা মিমের সঙ্গে যখন একই ছবিতে কাজ করেছিলেন, তখনও বিস্তর ঝামেলা হয়েছিল তাঁদের মধ্যে। প্রকাশ্যে স্বামী এবং মিমের উদ্দেশে লিখেছিলেন। তার পর সব মিটে যায়। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে কি না, তার উত্তর দেবে সময়।

Pori Moni Bangladeshi Actor Shariful Raj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy