Advertisement
E-Paper

হাঁটুতে মারাত্মক চোট, শীঘ্রই অস্ত্রোপচার হবে শাহরুখের!

অফুরন্ত প্রাণ শক্তি তাঁর! টানা ১৪-১৫ ঘণ্টা শুটিংয়ের পরও হাসিমুখে সাক্ষাত্কার বা অটোগ্রাফ দিতে তাঁকে প্রায়ই দেখা যায়। কিন্তু সেই মানুষ এখন হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন। তবুও শুটিং বন্ধ করে দেননি। হার মানেননি কোনও ভাবেই। আর এই কারণেই তিনি আজ বলিউ়ডের বাদশা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ১০:১৬

অফুরন্ত প্রাণ শক্তি তাঁর! টানা ১৪-১৫ ঘণ্টা শুটিংয়ের পরও হাসিমুখে সাক্ষাত্কার বা অটোগ্রাফ দিতে তাঁকে প্রায়ই দেখা যায়। কিন্তু সেই মানুষ এখন হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছেন। তবুও শুটিং বন্ধ করে দেননি। হার মানেননি কোনও ভাবেই। আর এই কারণেই তিনি আজ বলিউ়ডের বাদশা।

অভিনয় তাঁর জীবন। অভিনয় শুধু তাঁর পেশা নয়, নেশাও। কিছুদিন আগেই শাহরুখ টুইট করে তাঁর ভক্তদের জানিয়েছিলেন, কাজ না থাকলে হাঁপিয়ে ওঠেন তিনি। কিন্তু এ বার বোধহয় তাঁকে কয়েকটা দিন কাজ বন্ধ রাখতেই হবে।

বুধবার মুম্বইয়ের মাড আইল্যান্ডে ছবির শ্যুটিং চলাকালীন হাঁটুর যন্ত্রণায় বসে পড়েন শাহরুখ। বাঁ হাঁটু চেপে ধরে বসে থাকতেও দেখা যায় তাঁকে। কী করে হাঁটুতে চোট লাগল তাঁর?

গত বছর ২১ মে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শাহরুখের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। সেই সময় চিকিৎসক জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে হাঁটু নিয়ে ভুগছেন এই অভিনেতা। মাস পাঁচেক আগেই ব্যথা কমানোর জন্য তাঁকে ওষুধ ও ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু এর পরেও শুটিংয়ে পায়ে বার বার চোট আঘাত লাগায় সমস্যা আরও বেড়েছে।

আরও পড়ুন...
জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘ওকে জানু’

ডাক্তারের কড়া নির্দেশ, সব সময় ধাতব নি ক্যাপ পরে থাকতে হবে শাহরুখকে। কিন্তু এই নির্দেশ তিনি তেমন একটা মানেন না। ছবিতে কোনও রকম অ্যাকশন বা পরিশ্রমসাধ্য দৃশ্যে কাজ করতে বারণও করা হয়েছে তাঁকে। কিন্তু সে সব নির্দেশ যে তিনি কানেই তোলেন না তা বি-টাউনের প্রায় সকলেই জানেন। চিকিত্সকরা জানাচ্ছেন বলিউ়ড বাদশার বাঁ হাঁটুতে খুব শীঘ্রই আবার অস্ত্রপচার করা হবে। আর তখন যে শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকতেই হবে তা বলা বাহুল্য!

Shah Rukh Khan Take Rest Broken Knee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy