Advertisement
E-Paper

উজান-কুইনের গল্পে কি আর দেখা যাবে না তৃতীয় ব্যক্তিকে! কী হবে অভিনেতা সিদ্ধার্থের ভবিষ্যৎ?

কুইন চরিত্রে দর্শক দেখছে শ্বেতা মিশ্রকে। অন্য দিকে, উজানের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করার কথা অভিনেতা সিদ্ধার্থ সেনের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:৫৮
উজান-কুইনের জীবনে কি আসবে তৃতীয় ব্যক্তি?

উজান-কুইনের জীবনে কি আসবে তৃতীয় ব্যক্তি? ছবি: সংগৃহীত।

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের নতুন গল্প শুরু হয়েছে। কুইন এবং উজানের গল্প দেখছে দর্শক। প্রথম প্রচার ঝলকে দেখা গিয়েছিল, কুইনের জীবনে রয়েছে অন্য পুরুষ। কাহিনি শুরু হওয়ার পরে সবই যেন ওলটপালট হয়ে গিয়েছে। দর্শক কুইন এবং উজানের সমীকরণে মজেছে। তা হলে কি তৃতীয় ব্যক্তিকে আর দেখা যাবে না?

কুইন চরিত্রে দর্শক দেখছে শ্বেতা মিশ্রকে। অন্য দিকে, উজানের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করার কথা অভিনেতা সিদ্ধার্থ সেনের। কিন্তু নতুন কাহিনি শুরুর পর থেকে তাঁকে দেখা যায়নি। ছোটপর্দায় অনেক সময়েই এমন অভিযোগ ওঠে, যেখানে সব কথাবার্তা ঠিক হয়েও শেষ পর্যন্ত দেখা যায় না সংশ্লিষ্ট অভিনেতাকে। সিদ্ধার্থকে তাই ওই চরিত্রে না দেখতে পাওয়ায় অনেকের মনেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। তা হলে কি এই চরিত্রের প্রয়োজনীয়তা ফুরিয়েছে?

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-কে সিদ্ধার্থ বললেন,“বুঝতে পারছি দর্শকের প্রশ্ন। কিন্তু আমার সঙ্গে এমন কথাই হয়েছিল। গল্পটা কিছু দিন এগোনোর পরে আমাকে দেখানো হবে। খুব বেশি দেরি নেই, আমাকেও খুব শীঘ্র দেখা যাবে ধারাবাহিকে। জানি, ছোটপর্দায় এমন অনেক সময় অদল-বদল হয়। সেটা যদি এ ক্ষেত্রে হত তাতেও কিন্তু সমস্যা হত না। সকলের মুখ্য উদ্দেশ্য তো কাজটা যাতে ভাল হয়।” অভিনেতা জানিয়েছেন, উজান-কুইনের সমীকরণ ধীরে ধীরে তৈরি হলেও শীঘ্রই তৃতীয় ব্যক্তির আগমন হবে তাদের জীবনে।

Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy